ঢাকা ০৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার সার পাচার রোধে উদাসীনতার অভিযোগ: ২০ বছরের অধিক সময় একই রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য

মুখোশ

লেখা: মোসাঃ হাফসা আক্তার

মানুষ খুঁজতে গিয়ে
অসংখ্য মুখের ভিড়ে তাকিয়ে রইলাম,
ভাবতাম— ওরাই আমার চেনা মানুষ,
একদিন হঠাৎ বুঝলাম—
সবাই আসলে মুখোশ পরা।

লং-লাস্টিং মুখোশ,
যা একবার পরলে সহজে নামে না,
যার ভেতর লুকিয়ে থাকে
অজানা এক অবিকল মুখ।

কতজনকে আপন ভেবেছি,
যাদের হাসিতে স্বস্তি পেয়েছি,
কিন্তু সময়ের ধারালো আঙুলে
একদিন উঠে গেছে সব সাজসজ্জা।
তখন দেখলাম— মানুষ নয়,
শুধু মুখোশের মহামিছিল।

আলো ছুঁয়ে যারা পথ দেখাতো,
তাদের ছায়ায় ছিল কেবল ধোঁকা,
যে হাত একদিন আগলে রেখেছিল,
তারই স্পর্শে পেলাম ব্যথার শোকা।

ভাবলাম, এবার নিজেকে দেখি,
আয়নার সামনে দাঁড়াতেই চমকে উঠলাম!
আমার চেহারায়ও লেগে আছে
সময়ের আঁকা এক নিখুঁত মুখোশ।
যে আমি, আর যে আমাকে মানুষ ভাবে—
এই দু’য়ের মাঝে বিস্তর ফারাক!

কত দিন আর এভাবে ভুলে থাকবো?
মুখোশের আড়ালে মিথ্যে সাজবো?
শুদ্ধ মানুষ হওয়ার আগে,
আর কখনো আয়নার সামনে দাঁড়াবো না।


প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার

আপডেট টাইম : ১০:৪৭:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫

মুখোশ

লেখা: মোসাঃ হাফসা আক্তার

মানুষ খুঁজতে গিয়ে
অসংখ্য মুখের ভিড়ে তাকিয়ে রইলাম,
ভাবতাম— ওরাই আমার চেনা মানুষ,
একদিন হঠাৎ বুঝলাম—
সবাই আসলে মুখোশ পরা।

লং-লাস্টিং মুখোশ,
যা একবার পরলে সহজে নামে না,
যার ভেতর লুকিয়ে থাকে
অজানা এক অবিকল মুখ।

কতজনকে আপন ভেবেছি,
যাদের হাসিতে স্বস্তি পেয়েছি,
কিন্তু সময়ের ধারালো আঙুলে
একদিন উঠে গেছে সব সাজসজ্জা।
তখন দেখলাম— মানুষ নয়,
শুধু মুখোশের মহামিছিল।

আলো ছুঁয়ে যারা পথ দেখাতো,
তাদের ছায়ায় ছিল কেবল ধোঁকা,
যে হাত একদিন আগলে রেখেছিল,
তারই স্পর্শে পেলাম ব্যথার শোকা।

ভাবলাম, এবার নিজেকে দেখি,
আয়নার সামনে দাঁড়াতেই চমকে উঠলাম!
আমার চেহারায়ও লেগে আছে
সময়ের আঁকা এক নিখুঁত মুখোশ।
যে আমি, আর যে আমাকে মানুষ ভাবে—
এই দু’য়ের মাঝে বিস্তর ফারাক!

কত দিন আর এভাবে ভুলে থাকবো?
মুখোশের আড়ালে মিথ্যে সাজবো?
শুদ্ধ মানুষ হওয়ার আগে,
আর কখনো আয়নার সামনে দাঁড়াবো না।


প্রিন্ট