ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

শ্রীলঙ্কায় বাস খাদে পড়ে নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলঙ্কার কোটমালেতে যাত্রীবাহী বাস খাদে পড়ে ১৫ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৩০ জন। আহত ও নিহতরা সবাই বৌদ্ধ তীর্থযাত্রী ছিলেন বলে প্রাথমিকভাবে জানা যায়। রোববার (১১ মে) এক প্রতিবেদনে সংবাদ সংস্থা এপি এ তথ্য জানায়।

পুলিশসূত্রে জানা গেছে, বাসটি ছিল সরকারি এবং যাত্রীরা সবাই ছিলেন বৌদ্ধ তীর্থযাত্রী। রোববার ভোরে বাসটি শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলীয় শহর কাতারাগামা থেকে মধ্যাঞ্চলীয় শহর কুরুনেগালার দিকে রওনা হয়েছিল। পথে পার্বত্য অঞ্চল কোটেমালের পাহাড়ি সড়কে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় সড়কের পাশের খাদে পড়ে যায় বাসটি।

এছাড়া বাসটি তার ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী বহন করছিল বলেও জানা গেছে। স্থানীয় এক পুলিশ কর্মকর্তা বলেছেন, বাসটির মোট যাত্রীধারণ ক্ষমতা ছিল ৫০ জন, কিন্তু দুর্ঘটনার সময় সেখানে মোট যাত্রী ছিলেন প্রায় ৭০ জন।

এএফপিকে ওই পুলিশ কর্মকর্তা বলেন, “আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। দু’টি কারণে দুর্ঘটনা ঘটতে পারে— হয় বাসটিতে ত্রুটি ছিল, অথবা চালক ঘুমিয়ে পড়েছিলেন। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।”

প্রসঙ্গত, দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কার সড়ক পরিবহন ব্যবস্থায় নিরাপত্তার গুরুতর অভাব রয়েছে। দেশটিতে প্রতি বছর গড়ে ৩ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হন।

সূত্র : এএফপি

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

শ্রীলঙ্কায় বাস খাদে পড়ে নিহত ১৫

আপডেট টাইম : ০৭:৩০:০০ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫