ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

পদ্মা সেতুতে একদিনে সর্বোচ্চ টোল আদায়

সিটিজেন প্রতিবেদক: পদ্মা সেতুতে বৃহস্পতিবার (৫ জুন) রেকর্ড ৫ কোটি ৪৩ লাখ ২৮ হাজার টাকার টোল আদায় হয়েছে; যা এ যাবত কালের মধ্যে সর্বোচ্চ। শুক্রবার (৬ জুন) সকাল ৯টায় সেতু কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা মাসুদ রানা সিকদার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় বৃহস্পতিবার (৫ জুন) পদ্মা সেতুতে ৫ কোটি ৪৩ লাখ ২৮ হাজার টাকার টোল আদায়ের মাইল ফলক অর্জন হয়েছে। এ সময় সেতু দিয়ে ৫২ হাজার ৪৮৭টি যানবাহন পারাপার হয়েছে।

এর মধ্যে মাওয়া প্রান্ত হয়ে পদ্মা সেতু পাড়ি দিয়েছে ৩৫ হাজার ৯৮৫টি যানবাহন। জাজিরা প্রান্ত দিয়ে পাড়ি দিয়েছে ১৬ হাজার ৫০২টি যানবাহন।

এর আগে ২০২২ সালের ২৬ জুন একদিনে সর্বোচ্চ ৫১ হাজার ৩১৬টি যানবাহন পারাপার হয়। আর একদিনে সর্বোচ্চ টোল আদায় হয়েছিল ২০২৪ সালের ৯ এপ্রিল, ৪ কোটি  ৮৯ লাখ ৯৪ হাজার ৭০০ টাকা।

এ বিষয়ে সেতু কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা মাসুদ রানা সিকদার জানান, সেতু দিয়ে একদিনে সর্বোচ্চ সংখ্যক যানবাহন পারাপার এবং সর্বোচ্চ টোল আদায়ের এক নতুন মাইলফলক অর্জিত হয়েছে। এ ঐতিহাসিক অর্জনে জনজীবনে শান্তি ও স্বস্তি আনয়নে বর্তমান সরকারের কমিটমেন্টের প্রতিফলন ঘটেছে।

এই পরিসংখ্যানগুলো দেশের সড়ক অবকাঠামো ব্যবস্থাপনায় সেতু কর্তৃপক্ষের সক্ষমতা এবং দক্ষতার প্রতিফলন। এই সাফল্যের মাধ্যমে ঘরমুখো মানুষের ঈদ যাত্রা আরও স্বস্তিদায়ক ও সুশৃঙ্খল হয়েছে। সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও পুলিশ বিভাগসহ এ অভিযাত্রায় সব পক্ষের আন্তরিক সহযোগিতা ও দায়িত্ববোধ এই সাফল্যকে সম্ভব করেছে বলে জানান তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

পদ্মা সেতুতে একদিনে সর্বোচ্চ টোল আদায়

আপডেট টাইম : ১২:১৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫