ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

নোয়াখালীর ছয় আসনে জামায়াতের প্রার্থী চূড়ান্ত

নোয়াখালী প্রতিনিধি: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী জেলার ছয়টি সংসদীয় আসনে দল মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (২১ জুন) জেলা শহর মাইজদীর হোয়াইট হল কনভেনশন সেন্টারে স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থীদের সমাবেশে এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম।

প্রার্থীরা হলেন— নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনে অধ্যক্ষ মাওলানা মো. সাইফুল্লাহ, নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ি) আসনে অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহমদ, নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) মাওলানা বোরহান উদ্দিন, নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) ইসহাক খন্দকার বিএসসি, নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে অধ্যক্ষ বেলায়েত হোসেন ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে অ্যাডভোকেট শাহ মো. মাহফুজুল হক।

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও নোয়াখালী জেলা আমির ইসহাক খন্দকার ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, তৃণমূল পর্যায়ের কর্মীদের মতামত নিয়ে প্রার্থী চূড়ান্ত করেছে জামায়াত ইসলামী। তাদের (মনোনীত প্রার্থীদের) নির্বাচনের প্রস্তুতি নিতে বলা হয়েছে।

এরপর প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম বলেন, দীর্ঘ স্বৈরশাসনের জাঁতাকলে পড়ে এ দেশের মানুষের মধ্যে নির্বাচনের প্রতি যে আস্থাহীনতা সৃষ্টি হয়েছে জুলাই অভ্যুত্থানের পর তা কোনোভাবেই বেহাত হতে দেওয়া যাবে না। তাই জামায়াতে ইসলামীর প্রত্যেক প্রার্থীকে মানুষের কাছে আস্থার প্রতীক হতে হবে। প্রত্যেককে নিঃস্বার্থভাবে জনগণের বিশ্বস্ত বন্ধু হতে হবে। জুলাই অভ্যুত্থানের পর মানুষ জামায়াতে ইসলামীকে এ দেশের নেতৃত্বের আসনে দেখতে চায়।

তিনি আরও বলেন, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে যে দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে তা যদি নতুন ষড়যন্ত্রের মাধ্যমে নস্যাৎ করার চক্রান্ত করা হয় বা নতুন স্বৈরাচারকে পুরাতন ভোট ডাকাতি, রাতের ভোটের মতো ক্ষমতায় বসানোর চেষ্টা করা হয় তা, এ দেশের জনগণ কখনো মেনে নেবে না। যদি এ ধরনের কোনো ষড়যন্ত্র হয় জনগণকে নিয়ে কঠোর আন্দোলনের মাধ্যমে তা প্রতিহত করা হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

নোয়াখালীর ছয় আসনে জামায়াতের প্রার্থী চূড়ান্ত

আপডেট টাইম : ০২:২৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫