ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

ইরানের সামরিক স্থাপনায় ইসরাইলের বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সামরিক স্থাপনা লক্ষ্য করে ফের হামলা চালিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় সোমবার সকালে পশ্চিম ইরানের কেরমানশাহ শহরে সামরিক অবকাঠামো চালানো হয় এ বিমান হামলা। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এ তথ্য জানিয়েছে।

জেরুজালেম থেকে এএফপি এই খবর জানায়।

টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে ইসরাইলি সেনাবাহিনী জানায়, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আনুমানিক ২০টি ইসরাইলি যুদ্ধবিমান অভিযান চালিয়েছে। এতে ৩০টির বেশি বিস্ফোরক ব্যবহার করা হয়েছে।’

বিবৃতিতে আরও জানানো হয়, হামলা চালানো হয়েছে ‘ক্ষেপণাস্ত্র মজুদ ও উৎক্ষেপণ অবকাঠামোয়’, পাশাপাশি ‘সামরিক স্যাটেলাইট ও রাডার ঘাঁটিগুলোতেও’।

এর আগে যুক্তরাষ্ট্র জানায়, তারা এক বিশাল বিমান হামলায় তেহরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করে দিয়েছে। যদিও কিছু কর্মকর্তার মতে, ক্ষয়ক্ষতির মাত্রা এখনো পুরোপুরি পরিষ্কার নয়।

রোববার ইসরাইল উত্তর-পশ্চিম ইরানের কয়েকটি স্থানে হামলা চালিয়েছে বলেও জানিয়েছে ইরানের সংবাদমাধ্যম। দুই চিরশত্রুর মধ্যে সংঘাত এদিন আরও বেড়েছে।

একইদিনে মধ্য ইরানে একটি অ্যাম্বুলেন্সে ইসরাইলি হামলায় অন্তত তিনজন নিহত হয়েছে।

এদিকে, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করেছেন, যুক্তরাষ্ট্রের হামলার পর যেন ‘ধ্বংসযজ্ঞ ও প্রতিশোধের আরেকটি চক্র’ শুরু না হয়। তিনি একে মধ্যপ্রাচ্যের জন্য ‘অত্যন্ত বিপজ্জনক মোড়’ হিসেবে আখ্যা দিয়েছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

ইরানের সামরিক স্থাপনায় ইসরাইলের বিমান হামলা

আপডেট টাইম : ০১:৩০:২৬ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫