সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বিএনপি নেতার ফেসবুক পোস্টে আ’লীগ নেতার চেয়ারম্যান পদ ফেরানোর দাবি, ভাইরাল সোশ্যাল মিডিয়ায় কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ দেশের সব লেভেল ক্রসিংয়ে স্বয়ংক্রিয় সিগন্যাল চালু করা হবে: কৃষিমন্ত্রী আমিন উর রশিদ উলিপুরে ঈদের দিন দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে লাখ টাকার ক্ষতি দিনাজপুরের বিরামপুরে ঈদ ফিতরের শুভেচ্ছা বিনিময়: সম্প্রীতি ও উন্নয়নের বার্তা দিলেন মন্ত্রী ডা.জাহিদ হোসেন কুড়িগ্রামে ঈদেও স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা মিলছে মা দখল হওয়া প্রতিটি খাল উদ্ধার করে মানুষের জীবনধারা নতুনভাবে সাজানো হবে: প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান কুড়িগ্রামে পুত্রের আঘাতে পিতার মৃত্যু ঘাতক ছেলে গ্রেফতার নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় নিহত ১২ তদন্ত কমিটি গঠন: তিন দিনের মধ্যে প্রতিবেদন

দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে সম্মত জাপান-দক্ষিণ কোরিয়া

  • আপডেট টাইম : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৩২ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: চ্যালেঞ্জিং পরিবেশ মোকাবিলায় দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির ব্যাপারে জাপান ও দক্ষিণ কোরিয়ার নেতারা সম্মত হয়েছেন। আজ শনিবার দেশ দু’টির নেতারা টোকিওতে সাক্ষাতের পর এ ঘোষণা দেন।

টোকিও থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, বিংশ শতাব্দীতে কোরীয় উপদ্বীপে জাপানের দশকব্যাপী দখলদারিত্বের সময় ভূখণ্ড নিয়ে বিরোধ এবং জোরপূর্বক শ্রমিক হিসেবে কাজ করানোয় দুই প্রতিবেশীর মধ্যে দীর্ঘদিন ধরে সম্পর্কের টানাপোড়েন চলছে।

তবে উত্তর কোরিয়ার পারমাণবিক হুমকি মোকাবিলায় পুরোনো অভিযোগগুলো একপাশে রেখে দেশ দু’টির মধ্যে গত কয়েক বছরে সম্পর্ক বেশ ঘনিষ্ঠ হয়েছে।

বৈঠকের পর জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা যৌথ বিবৃতিতে বলেন, ‘উভয় দেশের চারপাশে ক্রমবর্ধমান চ্যালেঞ্জিং পরিবেশ মোকাবিলায় জাপান ও দক্ষিণ কোরিয়া সম্পর্ক এবং টোকিও, সিউল ও ওয়াশিংটনের মধ্যে সহযোগিতার গুরুত্ব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।’

১৯৬৫ সালের পর এই প্রথম দক্ষিণ কোরিয়ার কোনো প্রেসিডেন্ট দ্বিপাক্ষিক সফরের জন্য জাপানকে বেছে নিলেন। এ ব্যাপারে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং বলেন, আমি বিশ্বাস করি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থ বহন করে। আমরা দক্ষিণ কোরিয়া-জাপান সম্পর্ককে কতটা গুরুত্বের সঙ্গে বিবেচনা করি- এই সফরের মাধ্যমে তা প্রকাশ পেয়েছে।

দুই নেতা প্রতিরক্ষা, অর্থনৈতিক নিরাপত্তা এবং নিম্ন জন্মহারের মতো সামাজিক সমস্যাগুলোর ব্যাপারে বৈঠকে আলোচনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com