ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎ ‎আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ আদালতের স্থিতাবস্থা অমান্যের অভিযোগ, ওয়াকফ জমি রক্ষায় দুয়ারীপাড়ায় মানববন্ধন তালায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধর্ষ/ণচেষ্টা, যুবক আ/টক মক্কায় ডায়মন্ড প্রবাসী গ্রুপের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

২৫ হাজার মুসলিম রাশিয়া থেকে হজ করবে

ধর্ম ডেস্ক,সিটিজেন নিউজ: জনসংখ্যার দিক থেকে নবম হলেও বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়া। এবার বৃহত্তম এ জনপদ থেকে হজ উপলক্ষ্যে পবিত্র নগরী মক্কায় যাবেন ২৫ হাজার হাজি। সৌদি আরবে হজ কর্তৃপক্ষ এ বছর (২০১৯ সালের হজ কোটায়) ৫ হাজার হাজির সংখ্যা বৃদ্ধি করেছে। যা গত বছর ছিল ২০ হাজারে।

হজ কোটায় ৫ হাজার হাজির সংখ্যা বাড়ানোর ফলে এবার বিশ্বের বৃহত্তম দেশ ও জনসংখ্যায় নবমতম দেশটি থেকে ২৫ হাজার মুসলমান হজ পালন করবেন।
সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) তথ্য মতে, গতকাল শনিবার রাশিয়ার হজ যাত্রীদের প্রথম দলটি সৌদি আরব এসেছেন। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সীমান্তবর্তী ‘আল-বাথহা’ প্রবেশ গেট দিয়ে তারা সৌদি আরব পৌঁছেছেন। সৌদি আরবের উর্ধ্বতন কর্মকর্তারা তাদের অভ্যর্থনা জানান।

এবারের হজে রাশিয়ার ৬৪টি অঞ্চল থেকে মুসলমানরা হজে যাবে। এসব হাজিদের মধ্যে অধিকাংশই ককেশাসের নাগরিক। এছাড়াও দাগেস্তান, চেচনিয়া, তাতারস্তান, বাশকোটোস্টান এবং ইঙ্গুশিয়ার মুসলমানরাও যাবে পবিত্র হজ পালনে।

রাশিয়া ইউরোয়েশিয়ান অঞ্চলীয় দেশ হিসেবে পরিচিত। দেশটিতে অর্থোডক্স খ্রিস্টান ধর্মাবলম্বীরাই প্রথম স্থান দখল করে আছে। আর দ্বিতীয় স্থানেই রয়েছে ইসলাম ধর্মাবলম্বীরা।

আল্লাহ তাআলা রাশিয়ার মুসলিমদের সহজ ও নিরাপদে হজ সম্পাদনের তাওফিক দান করুন। আমিন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত

২৫ হাজার মুসলিম রাশিয়া থেকে হজ করবে

আপডেট টাইম : ০৩:৫০:২৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০১৯