ঢাকা ০১:৫২ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হালিশহরে সত্য আর মানবতার মহান ঈদে আজম উপলক্ষে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত। গফরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে ৩ বছরের ২ শিশুর মৃত্যু কুড়িগ্রামে খ্রিস্টানদের প্রতারণা-হুমকির অভিযোগ, আলেমদের সহায়তায় ইসলামে ফিরলেন দেলু সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্ম উৎসব শুভ জন্মাষ্টমী সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত তাহিরপুরে দোকানের গোডাউনের তালা ভেঙে ২০ লাখ টাকার মালামাল চুরির মামলায় এক যুবক আটক ‎ সাব্বাস ট্রাফিক পুলিশ নবীপ্রেমে আদাবর ১০ নম্বর এলাকায় মিলাদ মাহফিল, আয়োজনে বশির মাইজভান্ডারী শিবপুরে তৃনমুল থেকে প্রতিভাবান খেলোয়ার চিহ্নিত করন, ও বিকাশের লক্ষ্যে শিক্ষার্থীদের ফুটবল খেলা অনুষ্ঠিত জমি জালিয়াতি, বসতবাড়ি দখলের অভিযোগ; পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

বেবিচকে প্যাসেঞ্জার বোডিং ব্রিজ অপারেশন কোর্স ব্যাচ-২ সনদ প্রদান

হাফসা আক্তার :বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর উদ্যোগে সিভিল এভিয়েশন একাডেমিতে আজ ২৪ নভেম্বর ২০২৫ তারিখে Boarding Bridge Operation Course (Batch-02) এর সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের বিভিন্ন বিমানবন্দরে Boarding Bridge Operator হিসেবে কর্মরত ১০ জন অংশগ্রহণকারী ১০ নভেম্বর থেকে ২৩ নভেম্বর ২০২৫ পর্যন্ত চলমান এই কোর্সে অংশগ্রহণ করেন।

দুই সপ্তাহব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচির মূল লক্ষ্য ছিল আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজ পরিচালনার দক্ষতা বৃদ্ধি, নিরাপদ অপারেশন নিশ্চিত করা এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী যাত্রী সেবা উন্নত করা। উল্লেখ্য, বোর্ডিং ব্রিজ বিমান ও যাত্রীর সংযোগ তৈরি করে—যা নিরাপত্তা, সময়ানুবর্তিতা এবং যাত্রীসেবার মানের সাথে সরাসরি সম্পর্কযুক্ত। তাই এই প্রশিক্ষণ কোর্স অপারেশনাল কার্যক্রমকে আরও কার্যকর ও নির্ভুল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সনদ বিতরণী অনুষ্ঠানে সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক জনাব প্রশান্ত কুমার চক্রবর্তী বলেন “Boarding Bridge Operation Course বিমানবন্দরের নির্বিঘ্ন যাত্রীসেবা নিশ্চিত করার একটি অপরিহার্য প্রশিক্ষণ। যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময ভ্রমন নিশ্চিত করতে বোর্ডিং ব্রিজের সঠিক ও দক্ষ ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক মান অনুসারে বোর্ডিং ব্রিজ পরিচালনা করতে হলে অপারেটরদের প্রযুক্তিগত দক্ষতা, মনোযোগ এবং পরিস্থিতি মূল্যায়নের সক্ষমতা থাকতে হয়—এবং এই কোর্স সেই দক্ষতা অর্জনে বিশেষ ভূমিকা পালন করবে।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব শাহরিয়ার মোর্শেদ সিদ্দিকী তত্ত্বাবধায়ক প্রকৌশলী(ই/এম) চঃদাঃ, জনাব জাহাঙ্গীর আরিফ, নির্বাহী প্রকৌশলী(ই/এম) চঃদাঃ ও জনাব মোঃ খোরশেদুল ইসলাম , নির্বাহী প্রকৌশলী(ই/এম)চঃদাঃ ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

হালিশহরে সত্য আর মানবতার মহান ঈদে আজম উপলক্ষে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত।

বেবিচকে প্যাসেঞ্জার বোডিং ব্রিজ অপারেশন কোর্স ব্যাচ-২ সনদ প্রদান

আপডেট টাইম : ০৯:২০:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫