ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্ম উৎসব শুভ জন্মাষ্টমী সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত তাহিরপুরে দোকানের গোডাউনের তালা ভেঙে ২০ লাখ টাকার মালামাল চুরির মামলায় এক যুবক আটক ‎ সাব্বাস ট্রাফিক পুলিশ নবীপ্রেমে আদাবর ১০ নম্বর এলাকায় মিলাদ মাহফিল, আয়োজনে বশির মাইজভান্ডারী শিবপুরে তৃনমুল থেকে প্রতিভাবান খেলোয়ার চিহ্নিত করন, ও বিকাশের লক্ষ্যে শিক্ষার্থীদের ফুটবল খেলা অনুষ্ঠিত জমি জালিয়াতি, বসতবাড়ি দখলের অভিযোগ; পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে শিয়ালের কামড়ে নারী- শিশুসহ আহত ২০ ময়মনসিংহে আয়কর ভ্যাট সেবা কেন্দ্রের শুভ উদ্বোধন সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ আলজেরিয়ার প্রেসিডেন্টের

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাজিদ তেবোউন।

সোমবার (১২ জানুয়ারি) ঢাকায় আলজেরীয় দূতাবাস জানিয়েছে, খালেদা জিয়ার প্রয়াণে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে শোকবার্তা পাঠিয়েছেন আব্দুলমাদজিদ তেব্বুন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় বেগম খালেদা জিয়ার তাৎপর্যপূর্ণ অবদান এবং জনগণের কল্যাণে তার অবিচল অঙ্গীকারের কথা স্মরণ করে গভীর শোক প্রকাশ করেছেন আলজেরিয়ার প্রেসিডেন্ট।

এতে আরও বলা হয়, তার নেতৃত্ব ও ত্যাগ শ্রদ্ধা ও অনুরাগের সঙ্গে স্মরণ করা হবে। প্রধানমন্ত্রী থাকাকালে আলজেরিয়া ও বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নে তার অবদানের প্রশংসা করেন আলজেরিয়ার প্রেসিডেন্ট।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর মারা যান তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্ম উৎসব শুভ জন্মাষ্টমী

খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ আলজেরিয়ার প্রেসিডেন্টের

আপডেট টাইম : ১০:২৫:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬