বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বংশপরিচয় নয়, দলের জনসমর্থনই আমাকে ফিরিয়ে এনেছে: টাইম ম্যাগাজিনকে তারেক রহমান আজ থেকে ঢাকা-করাচি বিমান চলাচল শুরু রেড চিটাগাং ক্যাটল জাত সংরক্ষণে জোর দিলেন প্রাণিসম্পদ উপদেষ্টা বালিয়াডাঙ্গীতে বিডি মেঘনা নিউজ 24-এর ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল গৌরনদীতে সেনাবাহিনীর অভিযানে ১৪ কেজি গাঁজাসহ তৃতীয় লিঙ্গের ব্যক্তি আটক আশুলিয়ার সেনা মার্কেট থেকে সরকারি আটা ও চাল জব্দ মানুষের বসবাস উপযোগী সাভার গড়ে তুলতে চাই:চৌধুরী হাসান সারাওয়ার্দী নাথেরপেটুয়া হাইস্কুল মাঠে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ ও সংগঠনের উদ্যোগে উঠান বৈঠক ও জনসভা  আগৈলঝাড়ায় শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা বিদ্যালয়ের ৬৬তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় নির্বাচনে গণভোট উপলক্ষ্যে যৌথবাহিনীর টহল

আজ থেকে ঢাকা-করাচি বিমান চলাচল শুরু

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: এক যুগেরও বেশি সময় পর ফের বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি আকাশপথে যোগাযোগ শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার থেকে। রাত ৮টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী ফ্লাইট ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে করাচির উদ্দেশে উড়াল দেওয়ার কথা রয়েছে। বিমান বলছে, স্থানীয় সময় রাত ১১টায় ফ্লাইটটি করাচির বিমানবন্দরে অবতরণ করবে।

প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ঢাকা থেকে রাত ৮টায় (বাংলাদেশ সময়) ফ্লাইট ছেড়ে রাত ১১টায় করাচিতে পৌঁছাবে। এরপর করাচি থেকে রাত ১২টায় ফ্লাইট ছেড়ে পরদিন ভোর ৪টা ২০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।

ট্রানজিট ছাড়াই সরাসরি ফ্লাইট চালু হওয়ায় যাত্রার সময় যেমন কমবে, তেমনি যাত্রীদের খরচও কমবে সর্বনিম্ন ৩০ হাজার টাকা পর্যন্ত। আগে মধ্যপ্রাচ্যের বিভিন্ন ট্রানজিট হাব ব্যবহার করে দীর্ঘ সময় ও অতিরিক্ত ব্যয়ে যাতায়াত করতে হতো।

ঢাকা থেকে করাচি ১৪৭১ মাইল পথ যাতায়াতে ব্যবহার হবে ১৬২ সিটের বোয়িং ৭৩৭ মডেলের উড়োজাহাজ। এই রুটে যাত্রা সম্পন্ন হতে সময় লাগবে প্রায় তিন ঘণ্টা।

বাংলাদেশ বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম বলেন, ‘প্রথম ফ্লাইটের সব টিকিট ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে। দ্বিতীয় ফ্লাইটেরও ৮০ শতাংশের বেশি আসন বিক্রি হয়েছে। সরাসরি ফ্লাইট চালু হওয়ায় যাত্রা হবে স্বাচ্ছন্দ্যপূর্ণ, দ্রুত এবং ট্রানজিট ঝামেলামুক্ত।

দীর্ঘদিন পর পাকিস্তানে সরাসরি ফ্লাইট চালু হওয়ায় উচ্ছ্বসিত যাত্রীরা। তাদের মতে, এতে দুই দেশের মানুষের যোগাযোগ বাড়বে এবং ব্যবসা-বাণিজ্য ও পর্যটন খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলবে।

এভিয়েশন বিশেষজ্ঞ ও দ্য বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম বলেন, ‘এই রুট চালু হওয়ায় শুধু যাত্রী পরিবহন নয়, কার্গো পরিবহনেও বড় সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক আরো জোরদার হবে।’

উল্লেখ্য, নিরাপত্তাজনিত কারণে ২০১২ সালে ঢাকা-করাচি ফ্লাইট বন্ধ করা হয়েছিল। নতুন করে সরাসরি ফ্লাইট চালু হওয়ায় রাউন্ড ট্রিপে যাত্রীরা সর্বনিম্ন ৫১ হাজার টাকায় যাতায়াত করতে পারবেন, যা আগের তুলনায় ৩০ থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত কম। এতদিন যাত্রীদের দুবাই, দোহাসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন ট্রানজিট হাব ব্যবহার করতে হতো, যা সময়সাপেক্ষ ও ব্যয়বহুল ছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com