ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নবীপ্রেমে আদাবর ১০ নম্বর এলাকায় মিলাদ মাহফিল, আয়োজনে বশির মাইজভান্ডারী শিবপুরে তৃনমুল থেকে প্রতিভাবান খেলোয়ার চিহ্নিত করন, ও বিকাশের লক্ষ্যে শিক্ষার্থীদের ফুটবল খেলা অনুষ্ঠিত জমি জালিয়াতি, বসতবাড়ি দখলের অভিযোগ; পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে শিয়ালের কামড়ে নারী- শিশুসহ আহত ২০ ময়মনসিংহে আয়কর ভ্যাট সেবা কেন্দ্রের শুভ উদ্বোধন সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ডেনমার্কে হামলার প্রস্তুতির নিচ্ছে রাশিয়া, দাবি ড্যানিশ গোয়েন্দা সংস্থার মেসির সম্মানে ১০ মিনিটে থামবে খেলা, এক মিনিটের করতালি বাংলাদেশে ২০০ কোটি পাউন্ড দেবে ইউকেইএফ জনগণের ভোগান্তি নিরসনে লং মার্চে অংশ নিচ্ছে এনসিপি : আখতার হোসেন

পুলিশ সদস্যরা সোশ্যাল মিডিয়ায় নির্বাচন নিয়ে পোস্ট-মন্তব্য করতে পারবেন না: সিআইডি প্রধান

নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশ সদস্যরা নির্বাচন-সংক্রান্ত ছবি, পোস্ট, মন্তব্য বা তথ্য শেয়ার করতে পারবেন না বলে নির্দেশনা দিয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান ও অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডির সদর দপ্তরে অনুষ্ঠিত ব্রিফিংয়ে তিনি এই নির্দেশনা দেন। আসন্ন নির্বাচনে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, পুলিশকে নিরপেক্ষ ও পেশাদারভাবে দায়িত্ব পালন করতে হবে।

সিআইডি প্রধান বলেন, মাঠপর্যায়ে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স ইতিমধ্যে নির্বাচনী নির্দেশিকা ও প্রশিক্ষণ প্রদান করেছে। এর পাশাপাশি নির্বাচনী এলাকায় স্থানীয় ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রাক-নির্বাচনী গুরুত্বপূর্ণ ব্রিফিং দেবেন।

মো. ছিবগাত উল্লাহ বলেন, পুলিশকে নিজের ব্যক্তিগত খাবার ও প্রয়োজনীয় বিষয় নিজেই নিশ্চিত করতে হবে। কোনো প্রার্থী বা রাজনৈতিক ব্যক্তির কাছ থেকে সহযোগিতা গ্রহণ করা যাবে না। দায়িত্বে থাকা পুলিশ কোনো ছবি, পোস্ট, মন্তব্য বা তথ্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারবেন না। পুলিশের পোশাক যথাযথ মর্যাদা ও শৃঙ্খলার সঙ্গে পরিধান করতে হবে। সর্বোচ্চ ধৈর্য, সংযম ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

সিআইডি প্রধান আরও বলেন, “সকলকে নির্বাচন-সংক্রান্ত বিভিন্ন বাহিনী ও প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে, যাতে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত হয়।” তিনি পুলিশ সদস্যদের স্মার্ট আউটলুক বজায় রাখার ওপরও জোর দেন।

ব্রিফিং শেষে মো. ছিবগাত উল্লাহ আশাবাদ ব্যক্ত করে বলেন,
“আমি পূর্ণ আস্থা রাখি যে আপনাদের নিষ্ঠা, পেশাদারত্ব ও দায়িত্ববোধের মাধ্যমে আমরা একটি সুন্দর, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সক্ষম হব। এটি হবে আমাদের সকলের জন্য গৌরবের বিষয়।”

সিআইডির জেলা পর্যায়ের সকল ইউনিট অনলাইনে যুক্ত হয়ে এই ব্রিফিংয়ে অংশগ্রহণ করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নবীপ্রেমে আদাবর ১০ নম্বর এলাকায় মিলাদ মাহফিল, আয়োজনে বশির মাইজভান্ডারী

পুলিশ সদস্যরা সোশ্যাল মিডিয়ায় নির্বাচন নিয়ে পোস্ট-মন্তব্য করতে পারবেন না: সিআইডি প্রধান

আপডেট টাইম : ১২:১৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬