ঢাকা ০৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত ১

যশোরের বাঘারপাড়ায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে যশোর-মাগুরা মহাসড়কের ভাটার-আমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মাগুরা জেলার শালিখা উপজেলার শতখালি গ্রামের কবির (৩০) ও হানিফ (৩১)।

আহত আশিক (২৫) একই গ্রামের হোসেন আলীর ছেলে। তার অবস্থা আশঙ্কাজনক।

বাঘারপাড়া থানার ওসি মাহমুদুল হাসান জানান, বিকেলে কবির, হানিফ ও আশিক একটি ইঞ্জিনচালিত ভ্যান যোগে যশোরের খাজুরা থেকে যশোর-মাগুরা মহাসড়ক ধরে মাগুরার দিকে যাচ্ছিলেন। তারা বাঘারপাড়া উপজেলার ভাটার-আমতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে তাদের ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ভ্যানটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই কবির মারা যান। স্থানীয়রা দ্রুত অন্য দুইজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক হানিফকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় আহত আশিকের অবস্থা আশঙ্কাজনক। তিনি বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ওসি বলেন, পুলিশ ঘাতক বাসটিকে শনাক্ত করার চেষ্টা করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত ১

আপডেট টাইম : ১১:৩০:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬