ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু

পটুয়াখালীতে ইয়াবা ও নগদ টাকাসহ মাদক কারবারি গ্রেফতার

জেলার বাউফল পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও নগদ টাকাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল রোববার (২২ মার্চ ২০২৬) সন্ধ্যায় পৌরসভার একটি এলাকায় বিশেষ অভিযানে ২৮০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ৭ লাখ ১৬ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। এ সময় মো. মাইনুল ইসলাম সুমন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার ইছাপুরা ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে ইয়াবা ও নগদ অর্থ জব্দ করা হয়।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তাকে আজ আদালতে প্রেরণ করা হবে।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সংসদের অধিবেশন শুরু

পটুয়াখালীতে ইয়াবা ও নগদ টাকাসহ মাদক কারবারি গ্রেফতার

আপডেট টাইম : ০১:৩৮:৪০ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬