ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পোশাক শ্রমিকদের দ্রুত সর্বজনীন পেনশনে আনার আহ্বান বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদত বার্ষিকী পালন কালীগঞ্জে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উপলক্ষ্যে ২১তম ওয়াজ মাহফিল ত্রিশালে কৃতি শিক্ষার্থীদের মিলনমেলা, সংবর্ধনা পেলেন ২১৪ জিপিএ-৫ প্রাপ্ত শাবিপ্রবিতে ক্যাম্পাস সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা নাটোরে মাধনগর ডিগ্রি কলেজের একাডেমিক ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শাবিপ্রবিতে ক্যাম্পাস সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার চিলমারীতে দিন দুপুরে বাড়িতে হা/ম/লায় থিয়েটার গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আনুষ্ঠানিক যাত্রা শুরু

সুন্দরবনে কোস্টগার্ডের বিশেষ অভিযানে জোনাব বাহিনীর কবল থেকে অপহৃত এক জেলে উদ্ধার

মো : রাজ হাওলাদার, মোংলা প্রতিনিধিঃ

সুন্দরবনে দুর্ধর্ষ ডাকাত ‘জোনাব বাহিনী’র হাতে জিম্মি থাকা মজিবর গাজী (৫০) নামে এক জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) দিবাগত রাত ২টায় সুন্দরবনের খড়কুড়িয়া খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।
​কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, খুলনার কয়রা থানাধীন সুন্দরবনের গহীনে খড়কুড়িয়া খাল এলাকায় ডাকাত জোনাব বাহিনী অবস্থান করছে। খবর পেয়ে কোস্টগার্ড স্টেশন কয়রার একটি বিশেষ দল রাত ২টার দিকে ওই এলাকায় ঝটিকা অভিযান চালায়।
​কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা জিম্মি জেলেকে ফেলে রেখে বনের গভীরে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব না হলেও অপহৃত মজিবর গাজীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জেলে খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা।

​উদ্ধারকৃত জেলে মজিবর গাজীকে প্রাথমিক চিকিৎসা ও আইনি প্রক্রিয়া শেষে তার পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে:
​”সুন্দরবনকে দস্যুমুক্ত ও সাধারণ মানুষের জন্য নিরাপদ রাখতে বাংলাদেশ কোস্টগার্ডের এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

পোশাক শ্রমিকদের দ্রুত সর্বজনীন পেনশনে আনার আহ্বান

সুন্দরবনে কোস্টগার্ডের বিশেষ অভিযানে জোনাব বাহিনীর কবল থেকে অপহৃত এক জেলে উদ্ধার

আপডেট টাইম : ১০:৩৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬