ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন স্বামীর নির্যাতনে ঘরছাড়া এক সন্তানের মা রিমা, স্বামীর পরিবারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি অনুমোদন সভাপতি নাহিদ সাধারণ সম্পাদক জাকারিয়া খান জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবিবার্ষিকী উদযাপিত আনন্দ র‍্যালি ও সমাবেশ কালিয়াকৈরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিএনপির ৬ মাসের উন্নয়ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান ‘বিএনপি সরকার ব্যর্থ হয় না’ -পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ বিপদে পড়লেই মানুষ চেনা যায়,আসল বন্ধু পাশে থাকে, নকল বন্ধু দূরে সরে যায় কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, ফার্মেসিকে জরিমানা

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে একই পরিবারের নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে শুক্রবার রাতে আঘাত হানা ৫ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাবুল প্রদেশে একই পরিবারের আট সদস্য নিহত হয়েছেন।

শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) অনুসারে জানা গেছে, গতকাল শুক্রবার স্থানীয়  সময় রাত ৮টা ৪২ মিনিটে উত্তর-পূর্ব বাদাখশান প্রদেশের কেন্দ্রস্থলে ভূপৃষ্ঠ থেকে ১৮৬ কিলোমিটার (১১৫ মাইল) গভীরে ৫.৮ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে।

সংবাদ সংস্থা এএফপির প্রতিবেদকরা জানিয়েছেন, ভূমিকম্পের কম্পন দেশের বিভিন্ন এলাকায়, বিশেষ করে রাজধানী কাবুলে অনুভূত হয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফাত জামান সাংবাদিকদের জানিয়েছেন, ‘কাবুল প্রদেশের গোসফান্দ দারা এলাকায় ভূমিকম্পের কারণে একই পরিবারের ৮ জন নিহত হয়েছে।’

তিনি আরও জানিয়েছেন, ওই পরিবারের দুই বছর বয়সি এক শিশু জীবিত রয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, ওই শিশু ভূকম্পনের সময় আহত হয়েছে।

আফগানিস্তানের ভৌগোলিক অবস্থান, বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা অঞ্চল, ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটের মিলনস্থলে হওয়ায় সেখানে প্রায়শই শক্তিশালী ভূমিকম্প হয়।

গত আগস্টে পূর্ব আফগানিস্তানে ৬ মাত্রার একটি অগভীর ভূমিকম্পে পাহাড়ি গ্রামগুলো নিশ্চিহ্ন হয়ে যায় এবং ২,২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়, যা দেশটির সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে মারাত্মক ভূমিকম্প।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে একই পরিবারের নিহত ৮

আপডেট টাইম : ০৩:৫২:৩১ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬