ঢাকা ১১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন স্বামীর নির্যাতনে ঘরছাড়া এক সন্তানের মা রিমা, স্বামীর পরিবারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি অনুমোদন সভাপতি নাহিদ সাধারণ সম্পাদক জাকারিয়া খান জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবিবার্ষিকী উদযাপিত আনন্দ র‍্যালি ও সমাবেশ কালিয়াকৈরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিএনপির ৬ মাসের উন্নয়ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান ‘বিএনপি সরকার ব্যর্থ হয় না’ -পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ বিপদে পড়লেই মানুষ চেনা যায়,আসল বন্ধু পাশে থাকে, নকল বন্ধু দূরে সরে যায় কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, ফার্মেসিকে জরিমানা

আমাদের সদিচ্ছা আছে, কিন্তু যুক্তরাষ্ট্রের ওপর বিশ্বাস নেই: ইরানের স্পিকার

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে পাকিস্তান পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল। দেশটির প্রধান আলোচক ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, আমাদের প্রতিনিধিদল আশাবাদী, তবে তারা মার্কিন প্রতিপক্ষকে বিশ্বাস করছে না।

ইরানি প্রতিনিধি দলটির নেতা এবং দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ এ তথ্য জানিয়েছেন। ইসলামাবাদে পৌঁছানোর পর ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ঘালিবাফ বলেন, “এই সংলাপের ব্যাপারে আমাদের পূর্ণ সদিচ্ছা আছে, তবে তেমন আস্থা নেই। কারণ দুর্ভাগ্যবশত, এর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের যত সংলাপ হয়েছে— প্রতিটিই ব্যর্থতা এবং চুক্তিভঙ্গের মধ্যে দিয়ে শেষ হয়েছে।”

“এমনকি, এক বছরেরও কম সময়ের মধ্যে দু’বার, আলোচনার মাঝপথে, ইরানের সদিচ্ছা থাকা সত্ত্বেও তারা আমাদের লক্ষ্য করে হামলা করেছে এবং অসংখ্য যুদ্ধাপরাধ সংঘটিত করেছে।”

তবে যুক্তরাষ্ট্র যদি সত্যিই সংলাপের ব্যাপারে আন্তরিকতা দেখায়— তাহলে ইরানও সমঝোতা চুক্তিক স্বাক্ষরে প্রস্তুত আছে বলে জানিয়েছেন ঘালিবাফ। এ প্রসঙ্গে তাসনিম নিউজকে তিনি বলেছেন, “আসন্ন আলোচনায় যুক্তরাষ্ট্র যদি সত্যিকার একটি চুক্তি স্বাক্ষর এবং ইরানের জনগণের অধিকার অনুমোদন করতে প্রস্তুত থাকে, তাহলে তারা চুক্তিতে আসার ব্যাপারে আমাদের প্রস্তুতিও দেখতে পাবে।”

তবে এই সংলাপের আড়ালে যুক্তরাষ্ট্র যদি কোনো অসৎ উদ্দেশ্য চরিতার্থ করতে চায় তাহলে ইরান কঠোরভাবে তার জবাব দেবে বলেও জানিয়েছেন ঘালিবাফ। এ ব্যাপারে তাসনিম নিউজকে ইরানি পার্লামেন্টের স্পিকার বলেন, “বর্তমানে যে যুদ্ধ চলছে, তাতে ইতোমধ্যে আমরা আমাদের সক্ষমতা দেখিয়েছি। যদি তারা এই আলোচনার নামে একটি নিষ্ফল, লোকদেখানো এবং প্রতারণামূলক অভিযান চালাতে চায়, তাহলে আমারাও আল্লাহর ওপর বিশ্বাস এবং আমাদের জনগণের শক্তির ওপর ভরসা রেখে নিজেদের অধিকার আদায় করতে প্রস্তুত আছি।”

এদিকে সংলাপে যোগ দিতে ওয়াশিংটন থেকে পাকিস্তানে পৌঁছেছে জে ডি ভ্যান্সের নেতৃত্বাধীন মার্কিন প্রতিনিধি দলটিও। আজ শনিবার সকালে মার্কিন প্রতিনিধি দলের সদস্যদের বহনকারী বিমানটি ইসলামাবাদে অবতরণ করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।

সূত্র : আনাদোলু এজেন্সি

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন

আমাদের সদিচ্ছা আছে, কিন্তু যুক্তরাষ্ট্রের ওপর বিশ্বাস নেই: ইরানের স্পিকার

আপডেট টাইম : ১২:৩৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬