ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা দিতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ব্ল্যাক কফি কী সত্যিই ওজন কমাতে পারে? ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করতে কী করবেন?

আমার কম কাজ করলেও চলে : স্পর্শিয়া

বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের পরিচিত মুখ অর্চিতা স্পর্শিয়া। পর্দায় তাকে নিয়মিত দেখা গেলেও ক্যারিয়ারের শুরু থেকেই কাজের সংখ্যা নিয়ে খুব একটা তাড়াহুড়ো নেই তার। সমসাময়িক অনেকের তুলনায় কেন তাকে পর্দায় কম দেখা যায়, সেই প্রশ্নের উত্তর দিলেন তিনি নিজেই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি খোলামেলা কথায় জানান, কাজের সংখ্যা কম হওয়াটা তার জন্য কোনো আফসোসের বিষয় নয়- বরং এটি তার নিজের পছন্দের জীবনধারারই অংশ। নিজের ভাষায়, তিনি স্বভাবতই অলস এবং খুব বেশি চাহিদা বা উচ্চাকাঙ্ক্ষা তাকে তাড়িত করে না। ফলে কম কাজ করেও তিনি স্বাচ্ছন্দ্যে থাকতে পারেন।

তারকাদের জীবন নিয়ে দর্শকদের মাঝে যে ঝলমলে ধারণা রয়েছে, সেটিকেও ভেঙে দিয়েছেন এই অভিনেত্রী। স্পর্শিয়া বলেন, অনেকেই তাকে দেখে মনে করেন তিনি হয়তো আড়ম্বরপূর্ণ বা ‘হাই-ফাই’ জীবনযাপন করেন। কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন- তিনি নিজেকে সাধারণ জীবনযাপনে অভ্যস্ত একজন মানুষ হিসেবেই দেখতে চান।

ক্যারিয়ারে সংখ্যার চেয়ে মানসিক শান্তি ও ব্যক্তিগত স্বস্তিকেই বেশি গুরুত্ব দেন স্পর্শিয়া। তার মতে, জীবনে চাওয়া-পাওয়ার তালিকা ছোট হলে চাপও কম থাকে। আর সেই কারণেই তিনি নিজের গতিতে, নিজের মতো করে কাজ করে যেতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।

চলচ্চিত্র অঙ্গনে যেখানে প্রতিযোগিতা আর ব্যস্ততাই নিত্যদিনের বাস্তবতা, সেখানে স্পর্শিয়ার এই দৃষ্টিভঙ্গি অনেকটাই ব্যতিক্রম- যা নতুন করে ভাবতে শেখায় সাফল্য ও ব্যক্তিগত সুখের সংজ্ঞা নিয়ে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’

আমার কম কাজ করলেও চলে : স্পর্শিয়া

আপডেট টাইম : ১১:৫৪:১৪ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬