ঢাকা ০৪:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা দিতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ব্ল্যাক কফি কী সত্যিই ওজন কমাতে পারে? ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করতে কী করবেন?

ক্যানসারের কাছে হেরেই গেলেন তারিকুজ্জামান তপন

বিনোদন ডেস্ক: টেলিভিশন ও চলচ্চিত্র অঙ্গনের জনপ্রিয় কৌতুক অভিনেতা তারিকুজ্জামান তপন আর নেই। শুক্রবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি। ‘অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ’-এর অফিশিয়াল ফেসবুক পেজে তার মৃত্যুর খবর জানানো হয়।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ছেলে তাছফিক জামান। তিনি জানান, অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় নেওয়ার পর সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি খাদ্যনালীর ক্যান্সারে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে গত বৃহস্পতিবার থেকে তার খাবার গ্রহণ বন্ধ হয়ে যায়। পরে তাকে ঢাকার একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

শুক্রবার রাত ১১টায় আফতাবনগরে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মরদেহ টাঙ্গাইলের ধনবাড়ীতে নেওয়া হয়। শনিবার সকাল ১০টায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

টেলিভিশন নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তারিকুজ্জামান তপন। বিশেষ করে বিটিভির নাটকে তার কমেডি চরিত্র দর্শকদের কাছে বিশেষভাবে জনপ্রিয় ছিল।

তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘আলতা বানু’, ‘ঠিকানা’ ও ‘যা ছিল অন্ধকারে’। এছাড়া জনপ্রিয় টিভি নাটক ‘জোড়া শালিক’, ‘হাতছানি’, ‘অল্পে গল্পে’ ও ‘মৃত্তিকার যাত্রা’-তে তার অভিনয় দর্শকমনে স্থান করে নিয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’

ক্যানসারের কাছে হেরেই গেলেন তারিকুজ্জামান তপন

আপডেট টাইম : ১২:৩৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬