ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে ফেরত চায় সরকার, কীভাবে আনা হবে সিদ্ধান্ত পরে: প্রধানমন্ত্রী উপদেষ্টা পোশাকশ্রমিকদের মজুরি ২২ হাজারে শ্রমিক, ১৫ হাজার ৮০০ টাকায় মালিকপক্ষ স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারিতে হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জার্মানিতে গ্যাস লিকের ঘটনায় একই পরিবারের ৫ জনের মৃ/ত্যু বান্দরবানে রাজগুরু বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারিতে হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো দুবলার চরে রাশ উৎসব পটুয়াখালীতে রাশপূজা উদ্বোধন করলেন এমপি মোশাররফ এনভিডিয়ার নেতৃত্বে হুয়াংয়ের ফেরা, চাঙা এআই ও প্রযুক্তি খাতের শেয়ার

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন অভিনেতা ভরত কাপুর

বিনোদন ডেস্ক: হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলিউড অভিনেতা ভরত কাপুর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। চলচ্চিত্র নির্মাতা অশোক পণ্ডিত ভরত কাপুরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

পর্দায় ভিলেনের সহচর হিসেবে তিনি ছিলেন অনন্য। চোখা সংলাপ আর পরিমিত অভিনয়ের জাদুতে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন ভরত কাপুর। শুধু বড় পর্দা নয়, থিয়েটারের মঞ্চ থেকেও কুড়িয়েছিলেন অঢেল প্রশংসা। সোমবার সন্ধ্যায় এই অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হয়। তার প্রয়াণে দীর্ঘদিনের সহকর্মী ও বন্ধু অবতার গিল গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জানান, গত কয়েকদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন ভরত। প্রায় ৫০ বছরের দীর্ঘ বন্ধুত্ব ছিল তাদের।

সাতের দশকে বলিউডে যাত্রা শুরু করা এই অভিনেতা অভিনয় করেছেন ‘নুরি’, ‘রাম বলরাম’, ‘লাভ স্টোরি’, ‘বাজার’, ‘গুলামি’ এবং ‘সাজন চলে শ্বশুরাল’-এর মতো ব্যবসা সফল ও জনপ্রিয় সব সিনেমায়। কখনো আইনজীবী, কখনো পুলিশ কিংবা দুর্ধর্ষ খলনায়ক প্রতিটি চরিত্রেই তিনি ছিলেন সমান সাবলীল।

সিনেমার পাশাপাশি ছোটপর্দায়ও ছিল তার সরব উপস্থিতি। ‘ক্যাম্পাস’, ‘শাঁস’, ‘আমানত’, ‘তারা’ এবং ‘চুনোতি’-র মতো টেলিভিশন ধারাবাহিকের মাধ্যমে ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন তিনি। মূল স্পটলাইটে না থেকেও কেবল অভিনয়ের দক্ষতায় আলো কেড়ে নেওয়ার অদ্ভুত ক্ষমতা ছিল তার।

ব্যক্তিগত জীবনে ভরত কাপুর স্ত্রী লোপা এবং দুই পুত্র রাহুল ও সাগরকে রেখে গেছেন। এর আগে তার একমাত্র কন্যা কবিতা অকালপ্রয়াত হন। অভিনেতার চলে যাওয়ায় ভক্তদের মাঝেও শোকের আবহ বিরাজ করছে। তবে পর্দার সেই চিরচেনা ভরত কাপুর তার কালজয়ী কাজের মধ্য দিয়েই বেঁচে থাকবেন আজীবন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনাকে ফেরত চায় সরকার, কীভাবে আনা হবে সিদ্ধান্ত পরে: প্রধানমন্ত্রী উপদেষ্টা

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন অভিনেতা ভরত কাপুর

আপডেট টাইম : ১০:৪৭:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬