ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ডেনমার্কে হামলার প্রস্তুতির নিচ্ছে রাশিয়া, দাবি ড্যানিশ গোয়েন্দা সংস্থার মেসির সম্মানে ১০ মিনিটে থামবে খেলা, এক মিনিটের করতালি বাংলাদেশে ২০০ কোটি পাউন্ড দেবে ইউকেইএফ জনগণের ভোগান্তি নিরসনে লং মার্চে অংশ নিচ্ছে এনসিপি : আখতার হোসেন ডিএমপি তেজগাঁও বিভাগের অভিযানে ৬৩ জন গ্রেফতার সি ইউ সি’র উপদেষ্টা ড. প্রদীপ দেবনাথের জন্মদিনে ফুলেল শুভেচ্ছা খুলনা আহছানউল্লাহ কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন চিলমারীতে মধ্যযুগীয় বর্বরতায় নারীর গর্ভস্খলন ও ঘর-বাড়িতে অগ্নি সংযোগের প্রতিবাদে মানব বন্ধন ময়মনসিংহ জেলা পুলিশের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচিতে রেঞ্জ ডিআইজি

পিরোজপুরে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্তদের দুই পরিবারের পাশে দাঁড়াল প্রশাসন

‎জাকির হোসেন, পিরোজপুরঃ
‎পিরোজপুর সদর উপজেলায় কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে বসতঘর ক্ষতিগ্রস্ত হওয়া দুটি পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। জেলা প্রশাসকের নির্দেশনায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশিদ ক্ষতিগ্রস্ত পরিবার দুটির মাঝে নগদ অর্থ, ঢেউটিন ও খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন।

‎সম্প্রতি উপজেলার উত্তর ভাইজোড়া এলাকার মো. মোশারফ শেখ এবং মিরাজ শেখের কালবৈশাখী ঝড়ে বসতঘরের ওপর বিশাল গাছ উপড়ে পড়লে ঘর দুটি পুরোপুরি বিধ্বস্ত হয়। এতে পরিবার দুটি খোলা আকাশের নিচে আশ্রয় নিতে বাধ্য হয়। ঘটনার খবর পাওয়া মাত্রই পিরোজপুর জেলা প্রশাসক (ডিসি) মহোদয়ের নির্দেশনায় তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদ।‎পরিবার দুটির মানবেতর অবস্থা দেখে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সহায়তার হাত বাড়িয়ে দেওয়া হয়।

‎ সরকারি সহায়তার অংশ হিসেবে প্রতিটি পরিবারকে নগদ ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা, ঘর পুনরায় নির্মাণের জন্য প্রয়োজনীয় সংখ্যক ঢেউটিন, শুকনো খাবার এবং কম্বল প্রদান করা হয়।
‎সহায়তা পেয়ে মো. মোশারফ শেখ আবেগপ্লুত কণ্ঠে বলেন, “হঠাৎ ঘরটা ভেঙে যাওয়ায় আমরা দিশেহারা হয়ে পড়েছিলাম। জেলা প্রশাসক স্যারের নির্দেশনায় ইউএনও স্যার নিজে এসে আমাদের খোঁজ নিয়েছেন এবং ঘর করার জন্য টাকা ও টিন দিয়েছেন। এখন আমরা আবার থাকার জায়গা তৈরি করতে পারব।”
‎এ বিষয়ে পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদ বলেন, “জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় আমরা দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবার দুটির পাশে দাঁড়িয়েছি। বিপদগ্রস্ত মানুষের সেবা করাই প্রশাসনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগে সাধারণ মানুষের পাশে আমাদের এই মানবিক সহায়তা অব্যাহত থাকবে।”
‎প্রশাসনের এমন দ্রুত ও কার্যকর পদক্ষেপে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো পুনরায় ঘুরে দাঁড়ানোর সাহস পেয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সচেতন মহল।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

পিরোজপুরে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্তদের দুই পরিবারের পাশে দাঁড়াল প্রশাসন

আপডেট টাইম : ১০:৫১:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬