ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশে ২০০ কোটি পাউন্ড পর্যন্ত অর্থায়নের সুযোগ দিচ্ছে যুক্তরাজ্য হারিয়ে যাওয়া ১২৫টি মোবাইল মালিকের কাছে ফিরিয়ে দিল আরএমপি নেত্রকোণায় ৫২৫ কেজি ভারতীয় ফুচকাসহ ৪ জন আটক নারী কর্মীদের সুরক্ষায় ১৩ দেশের ২২ ল’ ফার্মের সঙ্গে চুক্তি সেউতায় অভিবাসী ঢল নিয়ে মরক্কোর পরিকল্পনার জোরালো প্রমাণ নেই: স্পেনের প্রধানমন্ত্রী চামড়া শিল্প পুনরুজ্জীবনে সমন্বিত সংস্কার পরিকল্পনা সরকারের : বাণিজ্যমন্ত্রী ডেনমার্কে রুশ নাশকতার প্রস্তুতির বিষয়ে গোয়েন্দা সতর্কতা বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড তরুণদের উদ্যোক্তা হতে অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

বিশ্ব জলবায়ু দিবস উপলক্ষে ‘উলিপুর নারী উদ্যোগ’-এর বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি,

​প্রতীক কুমার উপজেলা (প্রতিনিধি) উলিপুর কুড়িগ্রামঃ
বিশ্ব জলবায়ু দিবস উপলক্ষে পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ‘উলিপুরে নারী উদ্যোগ’ (Uri Buri Nurse Initiative)। দিবসটি উদযাপনে সংস্থাটির পক্ষ থেকে সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ এবং পরিবেশ সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়েছে।

​শনিবার (গতকাল) সকালে স্থানীয় উলিপুর উপজেলা নির্বাহী অফিস এর সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়। “গাছ লাগাই, পরিবেশ বাঁচাই, জলবায়ু পরিবর্তন রুখে দাঁড়াই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারী সংগঠন একদল স্বেচ্ছাসেবী সাধারণ পথচারী, ভ্যানচালক, গৃহিণী ও শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন।

​কর্মসূচি উদ্বোধনকালে সংগঠনের প্রধান সমন্বয়ক নারী নির্বাহী পরিচালক ফরিদা বলেন, “জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং প্রাকৃতিক দুর্যোগের প্রকোপ বাড়ছে।

নার্স হিসেবে আমরা যেমন মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করি, ঠিক তেমনি পৃথিবীর স্বাস্থ্য ভালো রাখতে গাছ লাগানো আমাদের দায়িত্ব। সাধারণ মানুষ যদি বাড়ির আঙিনায় অন্তত একটি করেও গাছ লাগায়, তবে তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ পৃথিবী গড়ে তুলতে সাহায্য করবে।”

​চারা বিতরণকালে সংগঠনের সদস্যরা সাধারণ মানুষকে গাছ লাগানোর উপকারিতা এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করেন। বিনামূল্যে চারা পেয়ে আনন্দ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। এক পথচারী জানান, “আজকাল গরম যেভাবে বাড়ছে, তাতে গাছ লাগানোর কোনো বিকল্প নেই।

​অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পরিবেশবাদী কর্মীরা উপস্থিত ছিলেন। জলবায়ু রক্ষায় আগামীতেও এই ধরণের পরিবেশবান্ধব ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে ২০০ কোটি পাউন্ড পর্যন্ত অর্থায়নের সুযোগ দিচ্ছে যুক্তরাজ্য

বিশ্ব জলবায়ু দিবস উপলক্ষে ‘উলিপুর নারী উদ্যোগ’-এর বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি,

আপডেট টাইম : ০৪:৩৫:২৯ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬