ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চিলমারীতে মধ্যযুগীয় বর্বরতায় নারীর গর্ভস্খলন ও ঘর-বাড়িতে অগ্নি সংযোগের প্রতিবাদে মানব বন্ধন ময়মনসিংহ জেলা পুলিশের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচিতে রেঞ্জ ডিআইজি ধামইরহাট উপজেলা হাসপাতালে গেটের সামনেই ড্রেন থেকে নবজাত শিশুর মৃত্যু দেহ উদ্ধার সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাংঙ্গন ও কুইজ প্রতিযোগিতা,ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত আল-আমিন হত্যার রহস্য উন্মোচনের পথে পিবিআই শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমা আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী ধামইরহাটে হাসুয়ার কোপে এক যুবক নিহত বাংলাদেশে ২০০ কোটি পাউন্ড পর্যন্ত অর্থায়নের সুযোগ দিচ্ছে যুক্তরাজ্য হারিয়ে যাওয়া ১২৫টি মোবাইল মালিকের কাছে ফিরিয়ে দিল আরএমপি নেত্রকোণায় ৫২৫ কেজি ভারতীয় ফুচকাসহ ৪ জন আটক

নেত্রকোণায় ৫২৫ কেজি ভারতীয় ফুচকাসহ ৪ জন আটক

জেলায় বিপুল পরিমাণ ভারতীয় ফুচকা ও একটি পিকআপসহ চার চোরাকারবারীকে আটক করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে নেত্রকোণা মডেল থানা পুলিশের একটি টিম বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটের পাশে (বাহিরচাপড়া) চেকপোস্টে মালামালসহ তাদের আটক করে।

নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তারা হলেন—জেলার মোহনগঞ্জ উপজেলার নোহাস পশ্চিমপাড়ার মোক্তার হোসেনের ছেলে সুমন মিয়া (২৬), সদর উপজেলার পারলা (চল্লিশাপাড়া) এলাকার বাবুল মিয়ার ছেলে সামাদ আহম্মেদ তপু (২৯), দড়িজাগি এলাকার মোখলেস মিয়ার ছেলে ইয়াসিন (২৩) এবং পূর্বধলার ইসবপুর (মধ্যপাড়া) ভবের বাজার এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে আলম মিয়া (২৪)।

ওসি জানান, চেকপোস্টে তল্লাশিকালে পিকআপ থেকে ৪২টি প্লাস্টিকের বস্তায় ২ হাজার ১শ’ প্যাকেটে সর্বমোট ৫২৫ কেজি ভারতীয় তৈরি ফুচকা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ২৫ হাজার টাকা।

জব্দকৃত ফুচকা বহনে ব্যবহৃত পিকআপটির আনুমানিক মূল্য ১২ লাখ টাকা। মালামাল ও পরিবহনের বৈধ কোনো কাগজপত্র প্রদর্শন করতে না পারায় পুলিশ সেটি জব্দ করে।

ওসি আবুল খায়ের আরও জানান, আটকদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলার প্রক্রিয়া চলছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

চিলমারীতে মধ্যযুগীয় বর্বরতায় নারীর গর্ভস্খলন ও ঘর-বাড়িতে অগ্নি সংযোগের প্রতিবাদে মানব বন্ধন

নেত্রকোণায় ৫২৫ কেজি ভারতীয় ফুচকাসহ ৪ জন আটক

আপডেট টাইম : ০৬:৫৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬