ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবিবার্ষিকী উদযাপিত আনন্দ র‍্যালি ও সমাবেশ কালিয়াকৈরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিএনপির ৬ মাসের উন্নয়ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান ‘বিএনপি সরকার ব্যর্থ হয় না’ -পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ বিপদে পড়লেই মানুষ চেনা যায়,আসল বন্ধু পাশে থাকে, নকল বন্ধু দূরে সরে যায় কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, ফার্মেসিকে জরিমানা মিয়ানমারে পাচারের সময় ৪১০ বস্তা ইউরিয়া সার জব্দ সরবরাহ স্বাভাবিক থাকলে নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই : ব্যবসায়ী প্রতিনিধি দল নেত্রকোণায় অনুমোদনহীন ভবন ভাঙল প্রশাসন

গোদাগাড়ীতে র‍্যাবের অভিযান পদ্মা নদীর চর থেকে ১ কেজি ৪০ গ্রাম হেরোইন উদ্ধার

​মোঃ রবিউল ইসলাম মিনাল:গোদাগাড়ী রাজশাহী জেলা প্রতিনিধি​​​ঃ
রাজশাহীর গোদাগাড়ী থানা এলাকায় এক সফল অভিযান পরিচালনা করে ১ কেজি ৪০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৫ (র‍্যাব)। তবে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
​র‍্যাব জানায়, আজ ২৯ জুন ২০২৬ তারিখ রাত ১২.১০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, সিপিএসসি-র একটি চৌকস আভিযানিক দল জানতে পারে যে, রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানাধীন ৬নং মাটিকাটা ইউনিয়নের পিরোজপুর গ্রাম থেকে আনুমানিক ২ কিলোমিটার দূরে পদ্মা নদীর চর এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী অবস্থান করছে। তারা সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে তা বিক্রির উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিল।
​র‍্যাবের আভিযানিক দলটি ঘটনাস্থলে পৌঁছালে তাদের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা রাতের অন্ধকারের সুযোগ নিয়ে একটি বস্তা ফেলে রেখে পাশের বিস্তীর্ণ পাট ক্ষেতে দৌঁড়ে পালিয়ে যায়। ফলে কাউকেই আটক করা সম্ভব হয়নি।
​পরবর্তীতে র‍্যাব সদস্যরা স্থানীয় নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে ফেলে যাওয়া বস্তাটি তল্লাশি করেন। বস্তার ভেতর থেকে ৬টি স্বচ্ছ পলিপ্যাকে রাখা সর্বমোট ১ কেজি ৪০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় এবং তা বিধি মোতাবেক জব্দ করা হয়।

​জব্দকৃত হেরোইনসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মাদকদ্রব্য রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে র‍্যাবের এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন

গোদাগাড়ীতে র‍্যাবের অভিযান পদ্মা নদীর চর থেকে ১ কেজি ৪০ গ্রাম হেরোইন উদ্ধার

আপডেট টাইম : ১১:৩০:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬