ঢাকা ০৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেত্রকোণায় অনুমোদনহীন ভবন ভাঙল প্রশাসন ভোলা-ঢাকা রুটে ফেরি সার্ভিস, পণ্য পরিবহনে নতুন যুগের সূচনা বিদেশে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই : প্রতিমন্ত্রী মীর হেলাল ফরিদপুর চিনিকলে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম উদ্বোধন হয়রানিমুক্ত ভূমি সেবা নিশ্চিতে কঠোর নির্দেশনা ডিসি ফরিদার বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম মেশিন চালু প্রধানমন্ত্রীর কারামুক্তি দিবস উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন উত্তরাঞ্চল ছাত্র ফোরামের পিরোজপুর প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে  বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। ‎ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে শোভাযাত্রা ও সমাবেশ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

হিটওয়েভ মোকাবিলায় পিরোজপুরে শ্রমজীবী মানুষের মাঝে রেড ক্রিসেন্টের ছাতা বিতরণ

জাকির হোসেনঃ

প্রচণ্ড তাপপ্রবাহে খোলা আকাশের নিচে কর্মরত শ্রমজীবী মানুষের স্বাস্থ্যঝুঁকি কমাতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির দেশব্যাপী ‘হিটওয়েভ’ কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে ছাতা বিতরণ করা হয়েছে।

বুধবার (১ জুলাই) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুর ইউনিটের উদ্যোগে জেলা শহরের বিভিন্ন এলাকায় রিকশাচালক, মুচি, ভ্রাম্যমাণ বিক্রেতাসহ খোলা স্থানে কর্মরত শ্রমজীবী মানুষের মাঝে ছাতা বিতরণ করা হয়। তীব্র রোদে দীর্ঘ সময় কাজ করা এসব মানুষের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনায় রেখে এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়।

কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুর ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। তিনি বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশে তাপপ্রবাহের তীব্রতা ও স্থায়িত্ব বেড়েছে। এ পরিস্থিতিতে খোলা আকাশের নিচে কর্মরত মানুষের স্বাস্থ্য সুরক্ষায় এমন ছোট ছোট উদ্যোগও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মানবিক দায়িত্ববোধ থেকেই বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এ ধরনের কার্যক্রম পরিচালনা করছে।”

অনুষ্ঠানে রেড ক্রিসেন্টের কর্মকর্তা, ইউনিটের সদস্য ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন। এ সময় ছাতা বিতরণের পাশাপাশি তাপপ্রবাহে নিরাপদ থাকার বিষয়ে সচেতনতামূলক পরামর্শও দেওয়া হয়। উপকারভোগীদের পর্যাপ্ত পানি পান, প্রয়োজন ছাড়া দীর্ঘ সময় রোদে অবস্থান না করা এবং অসুস্থ বোধ করলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়।

ছাতা পেয়ে উপকারভোগীরা রেড ক্রিসেন্টের এ উদ্যোগের প্রশংসা করেন। তারা বলেন, প্রচণ্ড রোদে জীবিকার তাগিদে কাজ করতে হয়। এমন সময়ে একটি ছাতা তাদের জন্য শুধু রোদ থেকে সুরক্ষাই নয়, কাজের পরিবেশও কিছুটা স্বস্তিদায়ক করে তুলবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নেত্রকোণায় অনুমোদনহীন ভবন ভাঙল প্রশাসন

হিটওয়েভ মোকাবিলায় পিরোজপুরে শ্রমজীবী মানুষের মাঝে রেড ক্রিসেন্টের ছাতা বিতরণ

আপডেট টাইম : ০২:১৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬