সাধন সাহা জয়ঃ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
“শিক্ষাই জাতির মেরুদণ্ড, আর সাক্ষরতাই আলোকিত সমাজ গঠনের প্রথম সোপান”—এই প্রত্যয়কে ধারণ করে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬।
নবীনগর উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র্যালিটি দিবসটির গুরুত্ব ও তাৎপর্যকে আরও প্রাণবন্ত করে তোলে।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নবীনগর উপজেলা নির্বাহী অফিসার জনাব রাকিবুল ইসলাম। সভায় শিক্ষা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, সাক্ষরতা শুধু পড়তে ও লিখতে পারার নাম নয়; সাক্ষরতা মানুষকে সচেতন করে, চিন্তার শক্তি দেয় এবং একটি জাতিকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যায়। একটি শিক্ষিত, মানবিক ও উন্নত সমাজ গঠনে প্রত্যেক শিশুর জন্য শিক্ষার সুযোগ নিশ্চিত করার পাশাপাশি সমাজের সর্বস্তরে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে হবে।
আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের এই আয়োজনে সবার জন্য একটি বিশেষ অঙ্গীকার ব্যক্ত করা হয়—
“কেউ থাকবে না শিক্ষার আলো থেকে বঞ্চিত, সবার হাতে পৌঁছে যাবে জ্ঞান ও মানবতার আলো।”
আসুন, আমরা সবাই মিলে একটি নিরক্ষরতামুক্ত, শিক্ষিত, সচেতন ও আলোকিত নবীনগর গড়ার প্রত্যয়ে কাজ করি।
শিক্ষার আলো ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে, সাক্ষরতার শক্তিতে এগিয়ে যাক বাংলাদেশ।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 


















