দুই দিনের সরকারি সফরে ঠাকুরগাঁওয়ে এসে সুগার মিল ট্রেনিং কমপ্লেক্সের সামনে বৃক্ষরোপণ, মিলের কর্মকর্তা-কর্মচারী ও আখচাষিদের সঙ্গে মতবিনিময়, চিনিকল এরিয়ার আখ ক্ষেত পরিদর্শন ও চাষিপ্লটে আখরোপণ করেছেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান মো. শামছুজ্জামান (সুরুজ)।
গতকাল রোববার ও আজ সোমবার দুই দিনের সরকারি সফরে এসে এসব কর্মসূচিতে অংশ নেন তিনি। এসময় তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বিএসএফআইসি সচিব মোহাম্মদ মুজিবুর রহমান।
জানা যায়, ক্রমাগত লোকসানে থাকা সুগার মিলগুলোকে পুনরুজ্জীবিত করতে ধারাবাহিকভাবে করপোরেশনের আওতাধীন মিলগুলো পরিদর্শন করছেন সদ্য দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান মো. শামছুজ্জামান সুরুজ। এরই ধারাবাহিকতায় দুই দিনের সরকারি সফরে ঠাকুরগাঁওয়ে এসেছেন তিনি।
সফরের প্রথম দিন রোববার দুপুরে তিনি ঠাকুরগাঁও সুগার মিলের গেস্ট হাউজে পৌঁছালে তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন ঠাকুরগাঁও সুগার মিলস্ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবীর এবং জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ঠাকুরগাঁও সুগার মিলের মহাব্যবস্থাপক (কৃষি) মো. আবু রায়হান।
এ সময় মহাব্যবস্থাপক (অর্থ) সাইফুল ইসলাম, মহাব্যবস্থাপক (কারখানা) নুরুল আমিন, মহাব্যবস্থাপক (প্রশাসন) সুভাষ চন্দ্র সিংহ, ডিজিএম (সম্প্রসারণ) মো. তাজিরুল ইসলাম, জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ব্যবস্থাপক (উৎপাদন) মো. হাসানুজ্জামান, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সভাপতি ও ঠাচিক শ্রমিক ইউনিয়নরে সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ খাঁন রতনসহ মিলের ঊর্র্ধ্বতন কর্মকর্তা, শ্রমিক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সফরের দ্বিতীয় দিন সোমবার ঠাকুরগাঁও সুগার মিলের অধিগ্রহণকৃত জমিতে নির্মাণাধীন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন বিএসএফআইসি চেয়ারম্যান।
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ও চিলারং ইউনিয়নের ২ জন আখচাষির প্লটে আখরোপণ করেন ও আখচাষিদের নিয়ে এক মতবিনিময় সভায় অংশ নেন। এর আগে তিনি ঠাকুরগাঁও সুগার মিলের কারখানা বিভাগসহ অন্যান্য দপ্তর পরিদর্শন করেন।
মিল পরিদর্শনকালে তিনি মিলের দূর্বল দিকগুলো চিহ্নিত করেন এবং তা দ্রুততম সময়ের মধ্যে সমাধানের আশ্বাস দেন।
তার এ সফর ঠাকুরগাঁও সুগার মিলের জন্য মাইলফলক হয়ে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঠাকুরগাঁও সুগার মিলস্ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ন কবীর।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 


















