৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে নিয়োগ প্রাপ্ত ১৮২ জন চিকিৎসক যোগদান করেছেন। চিকিৎসকদের মধ্যে সহকারী ডেন্টাল সার্জন পদে ১৯ জন এবং সহকারী সার্জন পদে ১৬৩ জন রয়েছেন।
নতুন নিয়োগ প্রাপ্ত চিকিৎসকরা আজ সোমবার সকালে রাজধানীর শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে উপস্থিত হয়ে যোগদান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. এ এন বজলুর রশীদ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব এ কে এম বেনজামিন রিয়াজী, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন বক্তব্য রাখেন।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘বর্তমানে দেশের ৮৩ টি উপজেলায় ৬০ ভাগের বেশি চিকিৎসকের পদ শুণ্য রয়েছে। নব যোগদানকৃত ১৬৩ জন সহকারী সার্জনকে ৮৩ উপজেলায় এবং ১৯ জন সহকারী ডেন্টাল সার্জনকে ৪০০ টি উপজেলায় অটোমেশন পদ্ধিতিতে জরুরী ভিত্তিতে পদায়ন করা হবে।’
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 


















