ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত শেয়ারবাজার কারসাজি : সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন ১৭ নভেম্বর স্থানীয় সরকারের ৫ প্রতিষ্ঠানে ছাদভিত্তিক সৌরবিদ্যুত প্যানেল স্থাপনে ৩৭০ কোটি টাকা ছাড় : মীর শাহে আলম হবিগঞ্জে জেলা পরিষদের প্রশাসককে নাগরিক সংবর্ধনা ২৩শে সেপ্টেম্বর(১৯৩২)কে মহা প্রলয়ংকর আঁধার দিবস হিসেবে ঘোষনা আল্লামা ইমাম হায়াতের ধামইরহাটে ভ্রামামান আদালতে এক যুবকের তিন মাস কারাদণ্ড ফেনীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় এশিয়াডে আবাসন সমস্যায় বাংলাদেশ আরচ্যারি দল কোরিয়ার কাছে ৮-০ গোলে হারল বাংলাদেশ নারী দল জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে ডেলসি রদ্রিগেজের বৈঠক: হোয়াইট হাউস

কোরিয়ার কাছে ৮-০ গোলে হারল বাংলাদেশ নারী দল

এশিয়ান গেমসে অভিষেকেই কঠিন সময় পার করছে বাংলাদেশ নারী হকি দল। আজ জাপানের গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে পুল ‘এ’-এর ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৮-০ গোলে হেরেছে তারা।

এশিয়ান গেমসে প্রথমবারের মতো অংশ নেওয়া বাংলাদেশ শুরু থেকেই দক্ষিণ কোরিয়ার আক্রমণাত্মক চাপ সামলাতে হিমশিম খায়। কোরিয়ার খেলোয়াড়রা বারবার বাংলাদেশের রক্ষণভাগকে পরীক্ষায় ফেলে এবং ম্যাচে আটটি গোল করে।

এর আগে বাংলাদেশ চীনের কাছে ১৩-০ গোলে হারের পর মালয়েশিয়ার বিপক্ষে তুলনামূলক ভালো লড়াই করে। তবে শেষ পর্যন্ত ওই ম্যাচে ৩-১ গোলে হেরে যায় তারা।

তিন ম্যাচ শেষে বাংলাদেশের গোলসংখ্যা মাত্র একটি, বিপরীতে হজম করেছে ২৪টি। ফলে তাদের গোল ব্যবধান দাঁড়িয়েছে ১-২৪।

পুল ‘এ’-তে বাংলাদেশের বাকি দুটি ম্যাচ কাজাখস্তান ও চাইনিজ তাইপের বিপক্ষে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

কোরিয়ার কাছে ৮-০ গোলে হারল বাংলাদেশ নারী দল

আপডেট টাইম : ১২:৪৯:১২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬