ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাদ্রিদ ডার্বিতে রিয়ালকে হারাল অ্যাটলেটিকো

ক্রীড়া ডেস্ক: মাদ্রিদ ডার্বিতে অ্যাটলেটিকোর মাঠে ১-২ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ। রোববার রাতের এই হারে স্প্যানিশ লা লিগায় লিডার বার্সেলোনার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় আরো পিছিয়ে পড়ল হোসে মরিনহোর দল। ৭ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা, সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে চারে নেমে গেছে রিয়াল মাদ্রিদ। তাদের হারিয়ে টেবিলের তিনে উঠেছে অ্যাটলেটিকো (১৬), আর দুইয়ে আছে রিয়াল বেতিস (১৮ পয়েন্ট)।

৭ ম্যাচ শেষে ৫ জয়, ১টি করে হার ও ড্রতে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে অ্যাথলেটিকো। একই চিত্র রিয়াল বেটিসেরও। কিন্তু গোল ব্যবধানে পিছিয়ে থাকায় তৃতীয় স্থানে আছে বেটিস।

অন্যদিকে, ৭ ম্যাচে ৫ জয় ও ২ হারে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে নেমে গেল রিয়াল। সমান ম্যাচে সবগুলোতে জিতে পূর্ণ ২১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা।

অ্যাথলেটিকোর মাঠ রিয়াদের এয়ার মেট্রোপলিতানোতে খেলতে নামে রিয়াল। ঘরের মাঠে ম্যাচের শুরু থেকে প্রাধান্য বিস্তার করে খেলতে থাকে অ্যাথলেটিকো।

৪০ মিনিটে রিয়ালের মিডফিল্ডার আর্দা গুলারের শট রুখে দেন অ্যাথলেটিকোর গোলরক্ষক ইয়ান ওবলাক। ফলে প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়।

দ্বিতীয়ার্ধ শুরুর কিছুক্ষণ পর ৬ মিনিটের ব্যবধানে দুই গোল আদায় করে নেয় অ্যাথলেটিকো। ৫২ মিনিটে বক্সের ভেতর জুলিয়ানো সিমিওনেকে ফাউল করেন ডিন হাউসেন। এতে পেনাল্টি দেওয়ার পাশাপাশি হাউসেনকে হলুদ কার্ড দেন রেফারি।

পরবর্তীতে ভিএআর দেখে সিদ্ধান্ত পাল্টে হাউসেনকে লাল কার্ড দেখান রেফারি। পেনাল্টি থেকে গোল করে অ্যাথলেটিকোকে ১-০ গোলে এগিয়ে দেন আলেহান্দ্রো গ্রিমালদো।

৫৯ মিনিটে গোলের ব্যবধান দ্বিগুণ করে অ্যাথলেটিকো। সিমিওনের নিচু ক্রস থেকে গোল করেন জোনাথন ডেভিড। ২-০ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।

১০ জনের দল নিয়ে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠে রিয়াল মাদ্রিদ। কিন্তু কাঙ্ক্ষিত গোল পাচ্ছিল না। এজন্য ভিনিয়ুস জুনিয়র ও গুলেরকে তুলে নেন কোচ হোসে মরিনহো। তাতেও অ্যাথলেটিকোর রক্ষণদূর্গ ভাঙতে পারেনি রিয়াল।

অবশেষে ৮৯ মিনিটে গোলের ব্যবধান কমায় রিয়াল। বার্নার্ডো সিলভার ফ্রি-কিক থেকে হেডে গোল করে রিয়ালকে ম্যাচে ফেরার পথ দেখান বদলি খেলোয়াড় আন্তোনিও রুডিগার।

ম্যাচের বাকী সময়ে আর কোনো গোল না পাওয়ায় চলতি লিগে দ্বিতীয় হারের স্বাদ নিয়েই মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। এর আগে রিয়াল বেটিসের কাছে ১-০ গোলে হেরে প্রথম হারের স্বাদ পেয়েছিল তারা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মাদ্রিদ ডার্বিতে রিয়ালকে হারাল অ্যাটলেটিকো

আপডেট টাইম : ০৪:২৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬