রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার

ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো পাকিস্তান

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০১৯
  • ২৭০ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের নৌবাহিনী ভূমি থেকে সাগরে নিক্ষেপযোগ্য একটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। পাক নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মাহমুদ আব্বাসি এই ক্ষেপণাস্ত্র সম্পর্কে বলেছেন, দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হেনেছে। আরব সাগরে এ পরীক্ষা চালানো হয়।

নির্মাণ থেকে পরীক্ষা পর্যন্ত সকল পর্যায় সুন্দরভাবে সম্পন্ন করার জন্য বিজ্ঞানী ও প্রকৌশলীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন দেশটির নৌবাহিনী প্রধান। তিনি আরও বলেন, তার বাহিনী শত্রুর যে কোনো বিদ্বেষমূলক তৎপরতা মোকাবিলাম ক্ষমতা রাখে।

অ্যাডমিরাল মাহমুদ আব্বাসি বলেন, মাতৃভূমি রক্ষায় সামরিক বাহিনী সবসময় প্রস্তুত রয়েছে। নয়া এই ক্ষেপণাস্ত্র সম্পর্কে তিনি জানান, ৭০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র সাগরে শত্রুরপক্ষের যুদ্ধজাহাজ ধ্বংসের লক্ষ্যেই তৈরি করা হয়েছে।

কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে ব্যাপক উত্তেজনার মধ্যেই পাকিস্তান এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো। যুদ্ধের আশঙ্কায় দুটি দেশই বহু বছর ধরে এক ধরনের অস্ত্র প্রতিযোগিতা চালিয়ে আসছে। সম্প্রতি কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর উভয় দেশ প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যাবহারেরও ইঙ্গিত দিয়েছে।

সূত্র : পার্স ট্যুডে

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com