বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরে বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে চাউল বিতরণ কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত

আরও ৫টি গ্রহণ দেখা যাবে ২০২০ সালে

  • আপডেট টাইম : শনিবার, ১১ জানুয়ারী, ২০২০
  • ২৬১ বার পঠিত

অনলাইন ডেস্ক: ২০১৯ সালের শেষ দিকে (২৬ ডিসেম্বর) বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখেছে গোটা বিশ্ব। তার মাত্র ১৫ দিন পর গত রাতে (১০ ডিসেম্বর দিনগত রাত) দেখা মিলল বছরের প্রথম চন্দ্রগ্রহণ। এবার মহাজাগতিক বিষয়ে আগ্রহীদের জন্য আরও সুখবর দিলেন মহাকাশ বিজ্ঞানীরা।

চলতি বছর, অর্থাৎ ২০২০ সালে দেখা যাবে মোট ছয়টি গ্রহণ। এর মধ্যে চারটি চন্দ্রগ্রহণ এবং বাকি দুটি সূর্যগ্রহণ। যা মধ্যে ১০ জানুয়ারি (শুক্রবার) চন্দ্রগ্রহণের মধ্য দিয়ে শুরু হয়েছে ২০২০ সালে মহাজাগতিক ঘটনা।

আজ শুক্রবার দিনগত রাত ১১টা ৭ মিনিট ৪৫ সেকেন্ডে শুরু হয় এ চন্দ্রগ্রহণ। শেষ হয় ভোররাত ৩টা ১২ মিনিট ২৪ সেকেন্ডে।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানায়, চন্দ্রগ্রহণের কেন্দ্রীয় গতিপথ চীনের ইউনানের দক্ষিণ-পশ্চিম দিকে ছিল। এছাড়া সর্বোচ্চ চন্দ্রগ্রহণ দেখা গেছে ভারতের দাহোর ও উত্তরপশ্চিমে এবং এটি শেষ হয়েছে সৌদি আরবের আলহাফিয়ার উত্তর-পূর্ব দিকে।

মহাকাশ বিজ্ঞানীরা বলছেন, ২০২০ সালের ৫ ও ৬ জুন রাতে আবারও চন্দ্রগ্রহণ হবে। এরপর ৫ জুলাই এবং ৩০ নভেম্বর আরও দুটি চন্দ্রগ্রহণের ঘটনা ঘটবে। তবে এ দুটি চন্দ্রগ্রহণ দেখা যাওয়ার সম্ভাবনা কম। এছাড়া ২১ জুন একটি সূর্যগ্রহণ হবে এবং বছরের শেষ দিকে ১৪ ডিসেম্বর হবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com