সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার

জনসচেতনতা বাড়ান, নেতাকর্মীদের প্রতি ছাত্রলীগ সভাপতি

  • আপডেট টাইম : রবিবার, ২২ মার্চ, ২০২০
  • ২৮৭ বার পঠিত

 
নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়।

তিনি বলেন, ‘করোনা প্রতিরোধে ছাত্রলীগের সব নেতাকর্মীকে জনসচেতনতা বাড়াতে কাজ করার আহ্বান জানাচ্ছি। ইতিমধ্যে তাদের হ্যান্ড স্যানিটাইজার তৈরি ও মাস্ক বিতরণ কার্যক্রম হাতে নিতে বলা হয়েছে।’

রোববার (২২ মার্চ) এক বিবৃতিতে এই আহ্বান জানান তিনি।

এছাড়া নেতাকর্মীদের জনসম্পৃক্ত কর্মসূচি এড়িয়ে চলার নির্দেশ দেন নাহিয়ান খান জয়। করোনা নিয়ে কেউ গুজব ছড়ালে তা প্রতিহত করারও নির্দেশ দেন তিনি।

ছাত্রলীগ সভাপতি বলেন, ‘কোনও অপশক্তি যেন করোনা নিয়ে গুজব ছড়াতে না পারে। এমন কিছু কেউ করার চেষ্টা করলে সতর্ক থেকে তা মোকাবিলা করতে হবে। একইসঙ্গে কেউ যদি করোনায় আক্রান্ত হয়, তা প্রশাসনকে জানাতে হবে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে নেতাকর্মীদের মধ্যে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ কার্যক্রম শুরু করেছে ছাত্রলীগ। এর আগে গত ২০ মার্চ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে ছাত্রলীগের সব ইউনিটের মেডিক্যাল টিমের সমন্বয়ে হ্যান্ড স্যানিটাইজার তৈরি ও মাস্ক বিতরণের নির্দেশ দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com