শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ডিসি ইলিয়াসকে বদলী করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে সুনামগঞ্জে মিষ্টি বিতরন ও আনন্দ মিছিল রাঙামাটির লংগদুর ইয়ারিংছড়ি উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থীদের বিদায়-বরণ পিরোজপুরে ১৭ বছর অনুপস্থিত থেকে সংরক্ষিত আসনের প্রার্থী হওয়ার আকাঙ্ক্ষা,রাজনৈতিক মহলে বিতর্ক স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত শিক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরুরি নির্দেশনা সংস্কৃতির সব প্রকাশ যেন নির্বিঘ্ন হয়: ছায়ানট সভাপতি নিজস্ব প্রতিবেদক: শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের প্রবেশ নিয়ন্ত্রণে আনতে বয়স যাচাইয়ের একটি নতুন ব্যবস্থা চালুর প্রস্তুতি শেষ করেছে সংস্থাটি। শিগগিরই এটি ব্যবহারযোগ্য করা হবে বলে জানানো হয়েছে। ফলে শিশুদের ইন্টারনেট ব্যবহারে নতুন নিয়ম আসতে যাচ্ছে। এই অ্যাপ মূলত একটি ডিজিটাল পরিচয়পত্রের মতো কাজ করবে। ব্যবহারকারীরা এতে পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র আপলোড করে নিজেদের বয়স যাচাই করতে পারবেন। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কোনো ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহারকারীর জন্মতারিখ বা ব্যক্তিগত তথ্য সরাসরি দেখতে পারবে না। শুধু নির্দিষ্ট বয়সসীমার ওপরে বা নিচে আছেন কি না এই তথ্যই জানানো হবে। ইউরোপীয় কমিশন বলছে, এই ব্যবস্থা চালু হলে প্রযুক্তি কোম্পানিগুলো আর বয়স যাচাই নিয়ে অজুহাত দেখাতে পারবে না। কারণ একটি কেন্দ্রীয় সমাধানই তাদের সামনে থাকবে। এতে প্ল্যাটফর্মগুলোর ওপর আলাদা করে তথ্য সংগ্রহের চাপও কমবে। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কিশোরদের মানসিক স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বেড়েছে। বিভিন্ন দেশে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর চাপ তৈরি হয়েছে, যাতে তারা কম বয়সী ব্যবহারকারীদের জন্য আরও কঠোর সুরক্ষা ব্যবস্থা চালু করে। এরই মধ্যে কিছু দেশ কড়া পদক্ষেপও নিয়েছে। উদাহরণ হিসেবে, অস্ট্রেলিয়া ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে। যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যেও বয়স যাচাই ও অভিভাবকের অনুমতি বাধ্যতামূলক করার আইন পাস হয়েছে। তবে প্রযুক্তি কোম্পানিগুলো বয়স যাচাই ব্যবস্থার বাস্তবায়ন নিয়ে উদ্বেগ জানিয়েছে। তাদের মতে, ব্যবহারকারীর সংবেদনশীল তথ্য সংগ্রহ করলে গোপনীয়তা ঝুঁকির মুখে পড়তে পারে। বিশেষ করে অ্যাপ স্টোর বা প্ল্যাটফর্মগুলোকে কেন্দ্রীয়ভাবে এই তথ্য সংরক্ষণ করতে হলে তা আরও জটিল হয়ে উঠবে। এই প্রেক্ষাপটে ইউরোপের নতুন অ্যাপটি একটি বিকল্প সমাধান হিসেবে সামনে আসছে। এতে ব্যবহারকারীর তথ্য সরাসরি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়বে না। বরং একটি নির্দিষ্ট ব্যবস্থার মাধ্যমে যাচাই সম্পন্ন হবে। ইউরোপীয় কমিশন জানিয়েছে, অ্যাপটি প্রযুক্তিগতভাবে প্রস্তুত এবং খুব শিগগিরই ইউরোপীয় নাগরিকদের জন্য উন্মুক্ত করা হবে। সদস্য দেশগুলো নিজেদের আইন অনুযায়ী অ্যাপটি কাস্টমাইজ করতে পারবে। ইউরোপের ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট অনুযায়ী, বড় প্রযুক্তি প্ল্যাটফর্মগুলোকে কম বয়সী ব্যবহারকারীদের সুরক্ষায় ব্যবস্থা নিতে হবে। নতুন অ্যাপটি ব্যবহার বাধ্যতামূলক না হলেও বিকল্প পদ্ধতি ব্যবহার করলে সেটি সমান কার্যকর প্রমাণ করতে হবে। তা না হলে শাস্তির মুখে পড়তে পারে প্রতিষ্ঠানগুলো। বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ সফল হলে অনলাইন নিরাপত্তায় বড় পরিবর্তন আসতে পারে। একই সঙ্গে গোপনীয়তা রক্ষা করে বয়স যাচাইয়ের একটি নতুন মানদণ্ডও তৈরি হতে পারে। ডিসি ইলিয়াসকে বদলী করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে সুনামগঞ্জে মিষ্টি বিতরন ও আনন্দ মিছিল রাজিহারে ঈদগাহ মাঠ সংস্কার কাজের উদ্বোধন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

এশিয়াজুড়ে করোনা যেমন

  • আপডেট টাইম : বুধবার, ৮ এপ্রিল, ২০২০
  • ২৬২ বার পঠিত

অনলাইন ডেস্ক : এশিয়ার দেশ থেকে প্রাণঘাতী করোনাভাইরাসের উৎপত্তি হলেও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ইউরোপ-আমেরিকা। বিশ্বে এ পর্যন্ত ৮২ হাজারেরও বেশি মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। আক্রান্ত হয়ে লড়ছে ১৪ লাখ ৩১ হাজারের বেশি। এ ভাইরাসের প্রতিষেধক বিজ্ঞানিরা এখনো আবিষ্কার না করতে পারলেও তারা বলছেন, এ বছরের শেষ নাগাদ ভালো কোনো খবর দিতে পারবেন। তবে বেশ কয়েকটি প্রতিষ্ঠান তাদের আবিষ্কৃত প্রতিষেধক পরীক্ষামূলক প্রয়োগ করেছেন।

চীন
করোনাভাইরাসের বিষয়ে আলোচনা বা লেখালেখির শুরুতেই আসে চীনের নাম। কারণ প্রাণঘাতী এ ভাইরাসটির উৎপত্তিস্থল এশিয়ার অন্যতম শক্তিধর দেশটিতে। গত ডিসেম্বরের শেষের দিকে দেশটির হুবেই প্রদেশের উহান শহরের প্রথম এ ভাইরাসের উৎপত্তি। তবে বিশ্ব যখন এই করোনাভাইরাস মোকাবিলায় হিমশিম খাচ্ছে চীন সেখানে পুরোপুরি উল্টো পথে। এ ভাইরাসের বিপক্ষে গত তিন মাসেরও বেশি সময়ের যুদ্ধে দেশটি সফল বলা চলে। চীনে এ ভাইরাসের প্রাদুর্ভাব এখন অনেকটাই নিয়ন্ত্রণে। এজন্য খুলে দেওয়া হয়েছে ১১ সপ্তাহ লকডাউনে থাকা উহান শহর। তবে এখনো কিছু কিছু স্থানে আক্রান্ত পাওয়া যাচ্ছে। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের সবশেষ তথ্য মতে, বুধবার দেশটিতে নতুন করে ৬২ জন আক্রান্ত হয়েছে, যার ৫৯ জনই বাইরে থেকে আসা। এ পর্যন্ত দেশটিতে ৩ হাজার ৩০০ বেশি লোক মারা গেছে। আক্রান্ত হয়েছে ৮২ হাজারের বেশি। আর সুস্থ হয়েছে ৭৭ হাজারের বেশি মানুষ।

জাপান
দেরিতে হলেও একটু নড়েচড়ে বসেছে জাপান সরকার। দেশটিতে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সম্প্রতি জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এ পর্যন্ত করোনাভাইরাসে চার হাজার ২০০ বেশি আক্রান্ত এবং ৯৩ জনের প্রাণহানি ঘটেছে। সুস্থ্য হয়েছে ৬২২ জন।

দক্ষিণ কোরিয়া
দক্ষিণ কোরিয়া করোনাভাইরাসে এ পর্যন্ত ১০ হাজার ৩৮৪ জন আক্রান্ত হয়েছে। যার মধ্যে প্রাণহানি ঘটেছে ২০০ জনের। এ ভাইরাস ছড়িয়ে পড়ার শুরুর দিকে চীনের বাইরে দেশটিতেই বেশি আক্রান্ত ছিল।

ইন্দোনেশিয়া
দেশটিতে করোনার ছোবলে এ পর্যন্ত ২২১ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত ২৭৩৮ জন। তবে দেশটির জাকার্তা শহরে কর্তৃপক্ষ আগে আরোপ করা সামাজিক বিধিনিষেধের বিষয়ে সবুজ সংকেত দিয়েছে। এরই মধ্যে সে দেশের সরকার অর্থনৈতিক গতিশীলতা ধরে রাখতে বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে।

ফিলিপাইনস
ফিলিপাইনস সেদেশের জনগণকে বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে থাকতে বলেছে এ মাসের শেষ পর্যন্ত। এদিকে চলতি মাসের শেষ দিকে কম্বোডিয়ার খমের নতুন বছরের ছুটি বাতিল করা হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে ১৭৭ জনের মৃত্য ও ৩৭৬৪ জন আক্রান্ত হয়েছে।

মালয়েশিয়া
দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে মালয়েশিয়ায় এ পর্যন্ত প্রায় ৪০০ জন কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ৬৩ জনের।

ভারত
করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ভারতজুড়ে ২১ দিনের লকডাউন চলছে। তবে এ লকডাউনের আরও বাড়ানোর জন্য একাধিক সরকারি ও রাজনৈতিক ব্যক্তি দাবি তুলেছে। দেশটিতে এ পর্যন্ত ৫ হাজারের বেশি আক্রান্তের পাশাপাশি মারা গেছে ১৬০ জন।

বাংলাদেশ
মার্চে ৮ তারিখে বাংলাদেশের প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এ পর্যন্ত ১৬৪ জন করোনা আক্রান্ত হয়েছে। আর মারা গেছে ১৭ জন। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে বেশ কয়েকটি জেলা লকডাউন করা হয়েছে। সবাইর স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সরকারের পক্ষ থেকে বারবার সচেতন করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

নিজস্ব প্রতিবেদক: শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের প্রবেশ নিয়ন্ত্রণে আনতে বয়স যাচাইয়ের একটি নতুন ব্যবস্থা চালুর প্রস্তুতি শেষ করেছে সংস্থাটি। শিগগিরই এটি ব্যবহারযোগ্য করা হবে বলে জানানো হয়েছে। ফলে শিশুদের ইন্টারনেট ব্যবহারে নতুন নিয়ম আসতে যাচ্ছে। এই অ্যাপ মূলত একটি ডিজিটাল পরিচয়পত্রের মতো কাজ করবে। ব্যবহারকারীরা এতে পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র আপলোড করে নিজেদের বয়স যাচাই করতে পারবেন। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কোনো ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহারকারীর জন্মতারিখ বা ব্যক্তিগত তথ্য সরাসরি দেখতে পারবে না। শুধু নির্দিষ্ট বয়সসীমার ওপরে বা নিচে আছেন কি না এই তথ্যই জানানো হবে। ইউরোপীয় কমিশন বলছে, এই ব্যবস্থা চালু হলে প্রযুক্তি কোম্পানিগুলো আর বয়স যাচাই নিয়ে অজুহাত দেখাতে পারবে না। কারণ একটি কেন্দ্রীয় সমাধানই তাদের সামনে থাকবে। এতে প্ল্যাটফর্মগুলোর ওপর আলাদা করে তথ্য সংগ্রহের চাপও কমবে। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কিশোরদের মানসিক স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বেড়েছে। বিভিন্ন দেশে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর চাপ তৈরি হয়েছে, যাতে তারা কম বয়সী ব্যবহারকারীদের জন্য আরও কঠোর সুরক্ষা ব্যবস্থা চালু করে। এরই মধ্যে কিছু দেশ কড়া পদক্ষেপও নিয়েছে। উদাহরণ হিসেবে, অস্ট্রেলিয়া ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে। যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যেও বয়স যাচাই ও অভিভাবকের অনুমতি বাধ্যতামূলক করার আইন পাস হয়েছে। তবে প্রযুক্তি কোম্পানিগুলো বয়স যাচাই ব্যবস্থার বাস্তবায়ন নিয়ে উদ্বেগ জানিয়েছে। তাদের মতে, ব্যবহারকারীর সংবেদনশীল তথ্য সংগ্রহ করলে গোপনীয়তা ঝুঁকির মুখে পড়তে পারে। বিশেষ করে অ্যাপ স্টোর বা প্ল্যাটফর্মগুলোকে কেন্দ্রীয়ভাবে এই তথ্য সংরক্ষণ করতে হলে তা আরও জটিল হয়ে উঠবে। এই প্রেক্ষাপটে ইউরোপের নতুন অ্যাপটি একটি বিকল্প সমাধান হিসেবে সামনে আসছে। এতে ব্যবহারকারীর তথ্য সরাসরি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়বে না। বরং একটি নির্দিষ্ট ব্যবস্থার মাধ্যমে যাচাই সম্পন্ন হবে। ইউরোপীয় কমিশন জানিয়েছে, অ্যাপটি প্রযুক্তিগতভাবে প্রস্তুত এবং খুব শিগগিরই ইউরোপীয় নাগরিকদের জন্য উন্মুক্ত করা হবে। সদস্য দেশগুলো নিজেদের আইন অনুযায়ী অ্যাপটি কাস্টমাইজ করতে পারবে। ইউরোপের ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট অনুযায়ী, বড় প্রযুক্তি প্ল্যাটফর্মগুলোকে কম বয়সী ব্যবহারকারীদের সুরক্ষায় ব্যবস্থা নিতে হবে। নতুন অ্যাপটি ব্যবহার বাধ্যতামূলক না হলেও বিকল্প পদ্ধতি ব্যবহার করলে সেটি সমান কার্যকর প্রমাণ করতে হবে। তা না হলে শাস্তির মুখে পড়তে পারে প্রতিষ্ঠানগুলো। বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ সফল হলে অনলাইন নিরাপত্তায় বড় পরিবর্তন আসতে পারে। একই সঙ্গে গোপনীয়তা রক্ষা করে বয়স যাচাইয়ের একটি নতুন মানদণ্ডও তৈরি হতে পারে।

© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com