বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরে বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে চাউল বিতরণ কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত

করোনায় অনুভূতি প্রকাশে ফেসবুকে নতুন রিঅ্যাকশন বাটন

  • আপডেট টাইম : রবিবার, ১৯ এপ্রিল, ২০২০
  • ৩১২ বার পঠিত

প্রযুক্তি ডেস্ক : মহামারি করোনাভাইরাসের কারণে মানুষজনের মধ্যে সামাজিক দূরত্ব তৈরি হয়েছে। বন্ধুদের সঙ্গে বাইরে আড্ডা, একসঙ্গে ঘুরাঘুরি, এমনকি সাধারণ দেখা-সাক্ষাৎ পর্যন্ত বন্ধ। কিন্তু এ সময়ে দূরে থাকলেও বন্ধু এবং পরিবারকে আপনি ভুলে যাননি তা দেখানো গুরুত্বপূর্ণ।

আর আপনাকে এক্ষেত্রে সহায়তা করতে ফেসবুক এবং মেসেঞ্জারে নতুন ‘কেয়ার’ রিঅ্যাকশন বাটন যুক্ত করছে ফেসবুক কর্তৃপক্ষ।

নতুন এই ফিচারটির তথ্য গত মাসের শেষের দিকে ফিচার স্নাইপার জেন মাংচুং ওয়াং ফাঁস করেছিলেন। আর এবার খরবটির সত্যতা নিশ্চিত করেছেন ফেসবুকের ইএমইএ টেকনিক্যাল কমিউনিকেশন্স ম্যানেজার আলেকজান্দ্রু ভোইকা।

এক টুইটে তিনি বলেন, ‘আমরা একটি নতুন রিঅ্যাকশন বাটন যুক্ত করছি যেন মহামারির এ সময়ে আপনি দূরে থাকলেও অতিরিক্ত সমর্থন জানাতে পারেন। আমরা আশা করছি এটি আপনাকে আপনার পরিবার এবং বন্ধুদের সঙ্গে আরো বেশি সংযুক্ত থাকার অনুভূতি দেবে।’

নতুন ‘কেয়ার’ রিঅ্যাকশন বাটনটি নিয়ে ফেসুবকের মোট রিঅ্যাকশন বাটনের সংখ্যা হবে ৭। সোশ্যাল সাইটটিতে বর্তমানে লাইক, লাভ, স্যাড, অ্যাংরি, হাহা এবং ওয়াও রিঅ্যাকশন বাটন রয়েছে।

জানা গেছে, আগামী সপ্তাহে নতুন রিঅ্যাকশন বাটনটি ফেসবুক ওয়েব এবং ফেসবুক অ্যাপের সকল ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে। মেসেঞ্জারে ‘কেয়ার’ বাটনটি ‘হার্ট পালস’ ইমোজির আর ফেসবুকে ‘হার্ট হাগ’ ইমোজির।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com