বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
কমেছে অস্কারের দর্শক নবনিযুক্ত রসিক প্রশাসক ডনের সাথে দলীয় নেতা-কর্মীদের সৌজন্য সাক্ষাৎ সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ এর উদ্যোগে নওমুসলিম ও হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ দিনাজপুরের বিরামপুরে শিলাবৃষ্টির তাণ্ডব: ৭০০ টিনের ঘর বিধ্বস্ত,খোলা আকাশের নিচে শতাধিক পরিবার প্রশাসনের নাকের ডগায় কেরানীগঞ্জে চলছে সালশার নামে “নেশার পিনিক”এর দোকান। ঢাকার অঘোষিত ‘ডন’ আ.লীগ নেতা শেখ বাদল এখনো অধরা প্রধানমন্ত্রীকে শোক জানিয়ে মালদ্বীপের প্রেসিডেন্টের চিঠি কুকুরের ক্যানসার ঠেকাতে নিজেই বানালেন ভ্যাকসিন, চমকে দিলেন মালিক জাবি শিক্ষার্থী হত্যা মামলায় স্বামী ফাহিম কারাগারে বাংলাদেশ দল কেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি, তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয়

বুধবার ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে জরুরি বৈঠক

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০
  • ২৫৯ বার পঠিত

 

নিউজ ডেস্ক: করোনাভাইরাস সংকট সমাধানে করনীয় নির্ধারণে জরুরি বৈঠকে বসছেন ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য দেশের পররাষ্ট্রমন্ত্রীরা।

আগামীকাল বুধবার (২২ এপ্রিল) এ বিশেষ ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২১ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নিরাপত্তা ও আর্থিক স্থিতিশীলতার ওপর নতুন করোনাভাইরাসের সৃষ্ট সংকটের প্রভাব পর্যালোচনায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সভা অনুষ্ঠিত হবে।

পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের নির্বাহী কমিটির এ বৈঠকে সভাপতিত্ব করবে ওআইসির বর্তমান সভাপতি দেশ সৌদি আরব।

এক বিবৃতিতে ওআইসি মহাসচিব ইউসেফ বিন আহমাদ আল-ওথাইমিন বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রীরা ওআইসিভুক্ত দেশের নিরাপত্তা ও আর্থিক স্থিতিশীলতার ক্ষেত্রে করোনা মহামারি কী ধরনের প্রভাব ফেলবে সেটা বিচার-বিশ্লেষণ করবেন এবং সংকট উত্তরণের উপায় খুঁজতে চেষ্টা করবেন।’

করোনার নেতিবাচক প্রভাব কমাতে ওআইসি ও এর সংশ্লিষ্ট সংস্থাগুলো সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগ করে চলেছে বলেও জানিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com