সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
রাজবাড়ীতে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ বাগেরহাটে স্কুলের বারান্দায় মাদক সেবন দুবাই বিমানবন্দরে সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে বাংলাদেশের ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন ঈদুল ফিতর উপলক্ষ্যে বুড়িমারী স্থলবন্দরে ১১ দিন আমদানি-রপ্তানি বন্ধ ঈদে কারাবন্দিদের উন্নতমানের খাবার পরিবেশন করা হবে দিনাজপুরের ‎বিরামপুরে পৌর ছাত্রদলের বাবলু স্মৃতি সংঘের উদ‍্যোগে দোয়া ও ইফতার মাহফিল পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন দ্রুত শুরু হবে ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম ৬ লেনের কাজ — সিলেটে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ

ইরান খুলে দিচ্ছে স্কুল ও মসজিদসমূহ

  • আপডেট টাইম : সোমবার, ৪ মে, ২০২০
  • ৩০৭ বার পঠিত

অনলাইন ডেস্ক : স্কুল ও মসজিদসমূহ খুলে দেওয়ার পরিকল্পনা করছে দক্ষিণ-পশ্চিম এশিয়ার দেশ ইরান। দেশটির যেসব এলাকা করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মুক্ত সেসব অঞ্চলে এমন পদক্ষেপ নেওয়া হবে।

করোনা ঠেকাতে আরোপিত লকডাউনের কড়াকড়ি প্রত্যাহারের লক্ষ্যে প্রেসিডেন্ট হাসান রূহানীর সরকার এ উদ্যোগ নিতে যাচ্ছে। রোববার (০৩ মে) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

রূহানী বলেন, ‘আগামী সোমবার থেকে ১৩২টি স্বল্প ঝুঁকিপূর্ণ বা ‘সাদা শহর’ এবং শহরে মসজিদগুলো পুনরায় খুলে দেওয়া হবে। শুক্রবারের খুতবাও শুরু হবে। তবে যথাযথ স্বাস্থ্যবিধি মেনেই এসব চালু হবে।

এদিকে, করোনায় মধ্য প্রাচ্যের সবচেয়ে ক্ষতিগ্রস্থ এই দেশটি মার্চ থেকে সব ধরনের জনসমাবেশ বাতিল করে দেয়। সাধারণ ইরানিরা পবিত্র রমজানেও সব ধরনের অনুষ্ঠান ছেড়ে দিয়ে গৃহে অবস্থান করছেন।

এর আগে, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কতা সত্ত্বেও ইতিমধ্যে ইরান আন্ত-শহর ভ্রমণে এবং শপিংমলগুলোতে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে।

দেশটিতে এ পর্যন্ত ৯৭ হাজার ৪২৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৬ হাজার ২০৩ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com