বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরে বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে চাউল বিতরণ কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত

করোনার আতঙ্কে এ হজ যাত্রা নিষিদ্ধ করলো মালয়েশিয়া

  • আপডেট টাইম : শুক্রবার, ১২ জুন, ২০২০
  • ৩২৪ বার পঠিত

অনলাইন ডেস্ক : করোনাভাইরাস আতঙ্কে এ বছর হজ যাত্রা বাতিল করলো মালয়েশিয়া। প্রতি বছর হাজার হাজার হজ যাত্রী মক্কা-মদিনায় পাঠায় দেশটি। কিন্তু দেশের মানুষের স্বাস্থ্যঝুঁকির কথা ভেবে হজ নিষিদ্ধ করার কথা নিশ্চিত করেছেন মালয়েশিয়ার স্বাস্থ্য বিষয়ক মন্ত্রী জুলকিফলি মোহাম্মদ আল-বাকরি। গত সপ্তাহে হজ যাত্রা বাতিলের ঘোষণা দেয় বিশ্বের বৃহত্তম মুসলিম জনগোষ্ঠীর দেশ ইন্দোনেশিয়া।

বৃহস্পতিবার জাতীয় টেলিভিশনে সম্প্রচারিত সংবাদ সম্মেলনে আল-বাকরি বলেছেন, ‘আমি আশা করি হজ যাত্রীরা ধৈর্য ধরবেন এবং এই সিদ্ধান্ত মেনে নেবেন।’ সৌদি আরব এ বছর করোনা আতঙ্কের কারণে পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত ওমরাহ নিষিদ্ধ করলেও ২০ শতাংশ মানুষকে হজে অংশগ্রহণের অনুমতি দিয়েছিল।

মালয়েশিয়ায় কোটা ব্যবস্থায় ২০ বছরে একবার হজে যেতে পারেন দেশটির মুসলিমরা। এ বছর ৩১ হাজার ৬০০ জন হজে যাওয়ার সুযোগ পেয়েছিলেন জানিয়েছে তাবুং হাজি বোর্ড।

এ পর্যন্ত মালয়েশিয়ায় ৮ হাজার ৩৬৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ১১৮ জন।

সূত্র: আল জাজিরা

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com