সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বিএনপি নেতার ফেসবুক পোস্টে আ’লীগ নেতার চেয়ারম্যান পদ ফেরানোর দাবি, ভাইরাল সোশ্যাল মিডিয়ায় কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ দেশের সব লেভেল ক্রসিংয়ে স্বয়ংক্রিয় সিগন্যাল চালু করা হবে: কৃষিমন্ত্রী আমিন উর রশিদ উলিপুরে ঈদের দিন দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে লাখ টাকার ক্ষতি দিনাজপুরের বিরামপুরে ঈদ ফিতরের শুভেচ্ছা বিনিময়: সম্প্রীতি ও উন্নয়নের বার্তা দিলেন মন্ত্রী ডা.জাহিদ হোসেন কুড়িগ্রামে ঈদেও স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা মিলছে মা দখল হওয়া প্রতিটি খাল উদ্ধার করে মানুষের জীবনধারা নতুনভাবে সাজানো হবে: প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান কুড়িগ্রামে পুত্রের আঘাতে পিতার মৃত্যু ঘাতক ছেলে গ্রেফতার নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় নিহত ১২ তদন্ত কমিটি গঠন: তিন দিনের মধ্যে প্রতিবেদন

জাতির পিতার স্বপ্ন পূরণ আমাদের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ জুন, ২০২০
  • ২৯৭ বার পঠিত

 

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের এটাই প্রতিজ্ঞা যে, বাংলাদেশকে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সোনার বাংলা হিসেবে গড়ে তুলব। জাতির পিতার স্বপ্ন পূরণ করব।

মঙ্গলবার (২৩ জনু) জাতীয় সংসদে বাজেট অধিবেশন চলাকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

পাকিস্তানের কারাগারে বঙ্গবন্ধুর বন্দিজীবনের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা দেওয়ার পর পাকিস্তানের হানাদার বাহিনী তাকে গ্রেপ্তার করে। হানাদার বাহিনী তাকে পাকিস্তানে নিয়ে যায়। জানি না, তিনি পাকিস্তানের কারাগারে কী অবস্থায় ছিলেন। তিনি কিন্তু কখনো তার এ কষ্টের কথা, দুঃখের কথা বলেননি।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু বন্দি থাকার পরও তার আত্মবিশ্বাস ছিল—এ দেশ স্বাধীন হবে। এর পর দেশ স্বাধীন হয়। বাঙালি বিজয় লাভ করে। কিন্তু দুর্ভাগ্য—যুদ্ধবিধ্বস্ত দেশটাকে যখন তিনি এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, সেটা সমাপ্ত করে যেতে পারেননি। তার জীবনে একটাই স্বপ্ন ছিল—বাংলাদেশের মানুষ মর্যাদা নিয়ে চলবে। কিন্তু সেটা তিনি করে যেতে পারেননি। তার এই কাজটি শেষ করাই আমাদের একমাত্র পথ।

শেখ হাসিনা বলেন, ‘জাতির পিতা হয়তো আজ শারীরিকভাবে আমাদের মধ্যে নেই, তবে তার যে আকাঙ্ক্ষা সেটা আমাদের পূরণ করতে হবে। তার অস্তিত্ব বাঙালির রন্ধ্রে-রন্ধ্রে আছে। একসময় তাকে ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল। কিন্তু সেটা মুছে ফেলতে পারেনি। সত্যকে মোছা যায় না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com