শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচারে নামলেন – সায়ন্তিকা ব্যানার্জি পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন কালীগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম কামরুল ইসলাম রাকিব হত্যার রহস্য উদঘাটন : হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র-গুলিসহ গ্রেফতার ৫ স্পেন বনাম মিশরের প্রীতি ম্যাচটি বাতিল রাজশাহী বিভাগীয় কমিশনারের সান্তাহারে ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শন উত্তরায় শপিং কমপ্লেক্সে ভাঙচুর : ১১ আসামি কারাগারে ভোলার ১৭টি গ্রামের ৬ হাজার পরিবারের ঈদ আগামীকাল ঈদযাত্রা ঘিরে ভাড়া নৈরাজ্য ঠেকাতে অভিযান, বিভিন্ন স্থানে জরিমানা গাজীপুর ৫ আসনের২০০ জনগণের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ উলিপুরে অবৈধ ভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা

দেশে করোনায় মৃত‌্যু ২৬০০ ছাড়ালো, ২৪ ঘণ্টায় শনাক্ত ২৪৫৯

  • আপডেট টাইম : রবিবার, ১৯ জুলাই, ২০২০
  • ২৭৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৭ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬১৮ জনে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ৪৫৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৪ হাজার ৫২৫ জনে।

রোববার (১৯ জুলাই) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৫৪৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ১১ হাজার ৬৪২ জন। সারা দেশ থেকে আরও ১০ হাজার ৯৩৫টি নমুনা সংগ্রহ করা হয়। ৮০টি ল্যাবে পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ৬২৫টি নমুনা। এ পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে ১০ লাখ ২৮ হাজার ২৯৯টি নমুনা।

তিনি আরও জানান, নিহত ৩৭ জনের মধ‌্যে ২৯ জন পুরুষ ও আটজন নারী। এর মধ্যে ১৫ জন ঢাকা বিভাগের, ৮ জন চট্টগ্রামের। এছাড়া, খুলনা বিভাগে সাত, সিলেটে দুই, রাজশাহীতে তিন, রংপুর ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছে।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, নিহতদের মধ‌্যে ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে তিনজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ছয়জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ২০ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে চারজন, ৮১ থেকে ৯০ বছরের একজন ও ৯১ থেকে ১০০ বছরের মধ্যে একজন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com