শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী সারের মূল্য বৃদ্ধি, ভেনেজুয়েলা থেকে সার আমদানির অনুমোদন যুক্তরাষ্ট্রের মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে গেলেন মির্জা ফখরুল সাংবাদিকদের প্রযোজ্য ক্ষেত্রে ইতিবাচক লেখার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর কূর্মিটোলা ক্যাম্পে বিশুদ্ধ পানির কল উদ্বোধন করলেন আমিনুল হক কারাবন্দিদের মুক্তি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের বিষয়টি নিশ্চিত করলো কিউবা ভূরুঙ্গামারীতে ডেঙ্গু ও চিকুগুনিয়া প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বদলগাছীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১০০ পরিবারকে ছাগল অনুদান লালমনিরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান আব্বাস ভাইয়ের পরিপূর্ণ সুস্থতার জন্য সবাই দোয়া করবেন: মির্জা ফখরুল ঝিনাইদহে জামায়াত-বিএনপি সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু

ঈদে ৫৫ হাজার কোটি টাকার নতুন নোট বাজারে আসছে

  • আপডেট টাইম : সোমবার, ২০ জুলাই, ২০২০
  • ২৯৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: চাহিদা মেটাতে করোনাকালীন অর্থনীতিতে বাড়ছে নতুন টাকার সরবরাহ। এ প্রক্রিয়ায় আগস্টের মধ্যে ৫৫ হাজার কোটি টাকার নতুন নোট ধারণ করবে দেশের বাজার ব্যবস্থা।
বাংলাদেশ ব্যাংক এর ৮২ শতাংশ বা ৪৫ হাজার কোটি টাকাই সরবরাহ করছে রি-ইস্যুর প্রক্রিয়ার মাধ্যমে।

আগের পুরোনো বা ব্যবহার অযোগ্য টাকা ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে তুলে নিয়ে ওই টাকা অভিন্ন নম্বরেই নতুনভাবে পুনর্মুদ্রণ বা পুনঃস্থাপন প্রক্রিয়াই হলো রি-ইস্যু উদ্যোগ।

বাকি ১৮ শতাংশের (১০ হাজার কোটি) সংযোজন ঘটতে চলেছে করোনাকালীন সংকটে পড়া অর্থনীতির অতিরিক্ত তারল্যের চাহিদা মোটাতে।

এর উদ্দেশ্য হলো ব্যাংক ব্যবস্থায় নগদ টাকার সরবরাহ বাড়িয়ে তারল্য পরিস্থিতিকে স্থিতিশীল রাখা।

বাংলাদেশ ব্যাংকের মুদ্রা পরিচালন বিভাগ সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

দেশে করোনা সংকট দীর্ঘায়িত হতে যাচ্ছে। এমন পরিস্থিতিতে দৈনন্দিন লেনদেনের একমাত্র মাধ্যম টাকা ধারণ ও হাতবদলের ঝুঁকিও প্রবল হয়ে উঠছে। টাকার হাতবদল কেন্দ্রিক এ ঝুঁকি কমাতেই বাংলাদেশ ব্যাংক চলতি বছরের মে থেকে পর্যায়ক্রমে পুরনো টাকা তুলে নিয়ে নতুন টাকার সরবরাহ বাড়ানোর কাজ শুরু করেছে।

সূত্র জানিয়েছে, বড় পরিসরে নতুন টাকা ছাড়ার এ উদ্যোগ জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে আগস্ট পর্যন্ত চলবে।

ঈদ উপলক্ষে সাধারণত নতুন টাকার সরবরাহ বেশি করা হয়। এ বছর রোজা ও কোরবানি দুইটি ঈদই এ করোনার মধ্যে পড়ে গেছে। সেজন্যই নতুন টাকা সরবরাহ বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে বলে জানা গেছে।

সূত্র আরো জানায়, করোনা নতুন টাকা সরবরাহে নেপথ্য কারণগুলোর একটি। যে কারণে বাংলাদেশ ব্যাংক এবার নতুন টাকা একটু বেশিই সবরাহ দিচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com