রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় নিহত ১২ তদন্ত কমিটি গঠন: তিন দিনের মধ্যে প্রতিবেদন প্রধানমন্ত্রী জ্যেষ্ঠ তিন সাংবাদিককে ফোন করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন পরিবারের সাথে ঈদ উদযাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের সেবায় কাজ করতে চান আমিনুল ইসলাম সুমন পবিত্র ঈদুল ফিতর উৎসবে বিভিন্ন মসজিদে উপস্থিত সায়ন্তিকা ব্যানার্জি ও ববি হাকিম ঈদের দিন মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী আমরা চাই, প্রত্যেকে যেন সাংবিধানিক অধিকার ভোগ করতে পারে : অর্থমন্ত্রী এক মাসেই সরকারের কর্মকাণ্ড জনগণের সামনে দৃশ্যমান: পানিসম্পদ মন্ত্রী মাধবপুরে খাল কাটা কর্মসূচি উদ্বোধন করেন আনোয়ার হোসেন বেলাল যশোর সদর উপজেলা ঈদুল ফিতর জামাত অনুষ্ঠিত

স্পিকারের সঙ্গে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক মিয়া সেপ্পোর সাক্ষাৎ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০
  • ২৬৮ বার পঠিত

 

নিউজ ডেস্ক: স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘ আবাসিক সমন্বয়কারী ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পো।

সোমবার (২০ জুলাই) সংসদ ভবনে স্পিকারের নিজ কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তারা বাংলাদেশের নারী ও শিশু সহিংসতা, নারী ক্ষমতায়ন, জেন্ডার সমতা, টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জন ইত্যাদি বিষয়ে আলোচনা করেন।

স্পিকার বলেন, নারীর ক্ষমতায়ন করতে হলে বেশি করে নারী উদ্যোক্তা তৈরি করতে হবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে আলোচনা করে নারী উদ্যোক্তাদের জন্য ঋণ সুবিধা সহজ করা খুব জরুরি।

এ সময় তিনি করোনা পরিস্থিতিতে অর্থনীতিকে শক্তিশালী করতে রেমিট্যান্স এবং তৈরি পোশাক শিল্পের পাশাপাশি কৃষি, মৎস্য, মানবসম্পদ উন্নয়ন এবং অধিক কর্মসংস্থান তৈরির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

মিয়া সেপ্পো বলেন, ইউএনডিপি সুদীর্ঘকাল বাংলাদেশের পাশে থেকে সহযোগিতা করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ এখন টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে এবং ভিশন-২০২১ বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।

তিনি বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে প্রশংসা করেন এবং আগামীতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর সুদীপ্ত মুখার্জীসহ জাতীয় সংসদের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com