সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বিএনপি নেতার ফেসবুক পোস্টে আ’লীগ নেতার চেয়ারম্যান পদ ফেরানোর দাবি, ভাইরাল সোশ্যাল মিডিয়ায় কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ দেশের সব লেভেল ক্রসিংয়ে স্বয়ংক্রিয় সিগন্যাল চালু করা হবে: কৃষিমন্ত্রী আমিন উর রশিদ উলিপুরে ঈদের দিন দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে লাখ টাকার ক্ষতি দিনাজপুরের বিরামপুরে ঈদ ফিতরের শুভেচ্ছা বিনিময়: সম্প্রীতি ও উন্নয়নের বার্তা দিলেন মন্ত্রী ডা.জাহিদ হোসেন কুড়িগ্রামে ঈদেও স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা মিলছে মা দখল হওয়া প্রতিটি খাল উদ্ধার করে মানুষের জীবনধারা নতুনভাবে সাজানো হবে: প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান কুড়িগ্রামে পুত্রের আঘাতে পিতার মৃত্যু ঘাতক ছেলে গ্রেফতার নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় নিহত ১২ তদন্ত কমিটি গঠন: তিন দিনের মধ্যে প্রতিবেদন

বি ব্রাদার্স গার্মেন্টসের আইপিও বাতিল

  • আপডেট টাইম : শুক্রবার, ৭ আগস্ট, ২০২০
  • ২৭৬ বার পঠিত

 

অর্থনৈতিক প্রতিবেদক: বিনিয়োগকারীদের স্বার্থ বিবেচনায় করে পুঁজিবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়াধীন বি ব্রাদার্স গামেন্টসের আইপিও আবেদন বাতিল করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বৃহস্পতিবার আইপিও বাতিল হওয়ার বিষয়টি বি ব্রাদার্স গার্মেন্টস এবং তাদের ইস্যু ম্যানেজার শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্টকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে।

বিএসইসি সূত্রে জানা গেছে, শেয়ারমানি ডিপোজিটের টাকা নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্টে না রেখে একাধিক ব্যাংকের রেখেছে বি ব্রাদার্স গার্মেন্টস। এতে কোম্পানিটি কনসেন্ট লেটারের শর্ত লঙ্ঘন করেছে।

এ ছাড়া কোম্পানিটির আইপিও আবেদনে ভবন নির্মানের লেআউট জমা না দেয়া, আর্থিক প্রতিবেদনে মুনাফা বেশি করে দেখানো ও করোনাভাইরাসের প্রভাবে মুনাফায় ব্যাপক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে বলে মনে করে বিএসইসি।

ফলে সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে বি ব্রাদার্স গার্মেন্টসের আইপিও আবেদন বাতিল করা হয়েছে বলে বিএসইসি সূত্র জানিয়েছে।

আইপিওতে ১০ টাকা ইস্যু মূল্যে ৫ কোটি শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ৫০ কোটি টাকা সংগ্রহ করার জন্য বিএসইসিতে আবেদন করেছিল বি ব্রাদার্স গার্মেন্টস।

এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, মূলধন বৃদ্ধিতে দেওয়া শর্ত ভঙ্গ করে শেয়ার ইস্যু করেছে বি ব্রাদার্স গার্মেন্টস। বিভিন্ন ক্ষেত্রে অপচয় কম দেখিয়ে নিট মুনাফা বাড়িয়ে দেখিয়েছে। এসব বিষয় বিবেচনা করে কমিশন কোম্পানির আইপিও আবেদন বাতিল করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com