সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার

বৈরুতে বিস্ফোরণে প্রাণহানিতে জাপা চেয়ারম্যানের শোক

  • আপডেট টাইম : শনিবার, ৮ আগস্ট, ২০২০
  • ২৭৭ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক: লেবাননের বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে ৪ বাংলাদেশিসহ দেড় শতাধিক মানুষের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি।

শুক্রবার (৭ আগস্ট) এক শোক বার্তায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।

শোকবার্তায় জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ভয়াবহ এ ঘটনা অপ্রত্যাশিত এবং দুঃখজনক। এমন বিপর্যয়ে লেবাননের পাশে থাকবে বাংলাদেশ। বিপর্যয় কাটিয়ে উঠতে দেশটিকে সহায়তা করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান জিএম কাদের।

এদিকে, লেবাননের বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com