বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরে বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে চাউল বিতরণ কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত

শেখ হাসিনা সারা বিশ্বে একজন অনুকরণীয় প্রধানমন্ত্রী -এমপি শাওন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০
  • ৩২৬ বার পঠিত

লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলা ৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সারা বিশ্বে একজন অনুকরণীয় প্রধানমন্ত্রী । বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে ৮৫০ জন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক নন এমপিও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের মাঝে আর্থিক অনুদানের নগদ ৫ হাজার টাকা তুলে দিয়ে এ কথা বলেন, এমপি শাওন।
তিনি আরো বলেন, আমি করোনার বিরুদ্ধে দৃঢ়তা ও সততা নিয়ে মোকাবেলা করেছি। করোনাকালীন সময়ে প্রধানমন্ত্রীর নির্দেশে আমি লালমোহন ও তজুমদ্দিনের ৫ লক্ষ মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। নিজের সামর্থ অনুযায়ী সহযোগিতা করেছি। বাড়ি বাড়ি গিয়ে কর্মহীন অসহায়দের পাশে দাঁড়িয়েছি। বিএনপি জামায়াত জোট সরকারের সময়ে স্বতন্ত্র ইবেতেদায়ী শিক্ষকরা অবেহেলিত ছিলেন। তারা কোন মূল্যায়ন পাননি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব নন এমপিও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো জাতীয়করণের প্রস্তুতি নিয়েছেন। তাদের এই করোনাকালে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমির সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com