মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালুকায় সিএনজি-অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ পিরোজপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত, চৌকস সদস্যদের পুরস্কৃত দিনাজপুরের বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে নির্মমভাবে প্রাণ হারিয়েছেন পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, কৃতী পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রক্তদাতা সংগ্রহ, ব্লাড গ্রুপ নির্ণয় রক্তদান বিষয়ক সচেতনতামূলক সেমিনার কৃষিতে ভর্তুকি কমিয়ে গবেষণা ও আধুনিকায়নে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ বিশ্বব্যাংকের অভিষেকেই স্পেনকে রুখে দিল কেপ ভার্দে যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক চুক্তি চূড়ান্ত অনুমোদনের পথে ইইউ মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিকেএসপি ফুটবল ম্যাচে গোল করলেন জাইমা রহমান

যুক্তরাষ্ট্রে অনুমোদন পেলো মডার্নার ভ্যাকসিন

  • আপডেট টাইম : শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০
  • ২৬৬ বার পঠিত

অনলাইন ডেস্ক: করোনাভাইরাসের দ্বিতীয় ভ্যাকসিন হিসেবে যুক্তরাষ্ট্রে অনুমোদন পেয়েছে ফার্মা জায়ান্ট মডার্নার উদ্ভাবিত ভ্যাকসিন। ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন অনুমোদনের এক সপ্তাহের মাথায় দ্বিতীয় ভ্যাকসিনটি অনুমোদন পেলো। মার্কিন ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)- এর একটি উপদেষ্টা প্যানেল বৃহস্পতিবার ভ্যাকসিনটি জরুরি ব্যবহারের জন্য সুপারিশ করে। এর ভিত্তিতে শুক্রবার এফডিএ ভ্যাকসিনটি প্রয়োগের অনুমোদন দেয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

করোনাভাইরাস মহামারির প্রকোপে বিশ্বের যে কোনও দেশের চেয়ে আক্রান্ত ও মৃতের সংখ্যা সর্বোচ্চ যুক্তরাষ্ট্রে। এই সপ্তাহের শুরুতে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা তিন লাখ ছাড়িয়ে গেছে।

বৃহস্পতিবার বিশেষজ্ঞ প্যানেলের সদস্যরা ২০-০ ভোটে মডার্নার ভ্যাকসিনকে অনুমোদনের সুপারিশ করেছেন। তাদের মতে, ১৮ ও এর চেয়ে বেশি বয়সীদের জন্য ভ্যাকসিনটি ঝুঁকিপূর্ণ না।

এর আগে গত সপ্তাহে এই বিশেষজ্ঞ প্যানেলের পক্ষ থেকে ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিনকে জরুরি ব্যবহারের জন্য অনুমোদনের সুপারিশ করা হয়েছিল। এরপর দিন তা দেশটিতে ব্যবহারের অনুমোদন দেওয়া হয়। এখন তা প্রয়োগ চলছে।

গত সপ্তাহে মডার্নার ভ্যাকসিন ৯৪ শতাংশ নিরাপদ ও কার্যকর বলে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। যুক্তরাষ্ট্র কোম্পানিটির সঙ্গে ২০০ মিলিয়ন ডোজ ভ্যাকসিন কেনার চুক্তি করেছে। এফডিএ’র অনুমোদন পাওয়ার সঙ্গে সঙ্গে ৬০ লাখ ডোজ পরিবহনের জন্য প্রস্তুত রয়েছে।

মডার্নার ভ্যাকসিন অনুমোদন পাওয়ার পর টুইটারে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি লিখেছেন, অভিনন্দন, মডার্নার ভ্যাকসিন এখন পাওয়া যাচ্ছে।

এদিকে, শুক্রবার যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও তার স্ত্রী কারেন পেন্স প্রকাশ্যে ফাইজারের কোভিড-১৯ ভ্যাকসিন নিয়েছেন। টিকা নিতে লোকজনকে উৎসাহিত এই উদ্যোগ নেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com