শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ইসি সচিবালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতির সভাপতি মুনছুর রহমানের ইন্তেকাল সৌদি আরবের সাথে মিল রেখে বরিশালে ঈদ উদযাপন আইজিপির নামে ভুয়া ফটোকার্ড প্রচার, বিভ্রান্ত না হওয়ার আহ্বান পুলিশ সদর দপ্তরের ঝালকাঠিতে অর্ধশত পরিবারের ঈদুল ফিতর উদযাপন মার্কিন সমর্থিত বিমান হামলায় আতঙ্কিত ইকুয়েডরের সীমান্তবর্তী জনগোষ্ঠী অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে শক্তিশালী ঘূর্ণিঝড়ের আঘাত যুদ্ধে বড় সাফল্যের দাবি নেতানিয়াহুর, জবাবে ইসরাইলে ইরানের ব্যাপক হামলা শোলাকিয়ার মুসল্লিদের জন্য থাকছে ঈদ স্পেশাল ট্রেন আজ পবিত্র জুমাতুল বিদা জনতাই সকল ক্ষমতার উৎস এবং জনতা চাইলে আমি জনপ্রতিনিধি দায়িত্ব পালন করার জন্য প্রস্তুতি গ্রহণ করব: সিরাজুল ইসলাম সিরাজ

আবারও আল্লু অর্জুনের বিপরীতে রাশমিকা!

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ২৫৩ বার পঠিত

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার আলোচিত অভিনেত্রী রাশমিকা মান্দানা। বেশ কিছু সিনেমার কাজ নিয়ে
‌ব্যস্ত সময় পার করছেন তিনি। এর মধ্যে অন্যতম হলো—‘পুষ্পা’। সুকুমার পরিচালিত এ সিনেমায় নায়কের ভূমিকায় অভিনয় করছেন আল্লু অর্জুন।

‘পুষ্পা’ সিনেমাটি দুই পার্টে নির্মিত হবে। বর্তমানে প্রথম পার্টের শুটিং প্রায় শেষের দিকে। প্রথম অংশের কাজ শেষ হওয়ার পর দ্বিতীয় পার্টের শুটিং শুরু হবে। এবার শোনা যাচ্ছে, নতুন আরেকটি সিনেমায় আল্লু অর্জুনের সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন রাশমিকা।

গালতে ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, পরিচালক শ্রীরাম বেনু ‘আইকন’ নামে একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। সিনেমাটির প্রধান চরিত্রের কাস্টিংয়ের কাজ শুরু করেছেন নির্মাতারা। এতে দুটি প্রধান নারী কেন্দ্রীয় চরিত্র রয়েছে। আর তাতে অভিনয়ের জন‌্য রাশমিকা ও পূজা হেগড়েকে নেওয়ার পরিকল্পনা করেছেন পরিচালক। খুব শিগগির এই দুই অভিনেত্রীর সঙ্গে কথা বলবেন তিনি। পূর্বে তারা দুজনেই আল্লু অর্জুনের সঙ্গে কাজ করেছেন। সুতরাং আল্লুর বিপরীতে তাদের কাজের বিষয়ে আপত্তি থাকার কথা নয়!

‘পুষ্পা’ সিনেমায় একজন ট্রাক ড্রাইভারের ভূমিকায় দেখা যাবে আল্লুকে। এতে তার স্ত্রী পুষ্পার চরিত্রে অভিনয় করছেন রাশমিকা। এছাড়া আরো আছেন— প্রকাশ রাজ, জগপতি বাবু, হরিশ উথামা, ভ্যানিলা কিশোর, অনুসূয়া ভরদ্বাজ প্রমুখ। আগামী ডিসেম্বরে এটি মুক্তির কথা রয়েছে।

‘পুষ্পা’ ছাড়াও হিন্দি ভাষার ‘মিশন মজনু’ সিনেমায় দেখা যাবে রাশমিকাকে। এই সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখছেন তিনি। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করছেন সিদ্ধার্থ মালহোত্রা। পাশাপাশি হিন্দি ভাষার ‘গুডবাই’ সিনেমাতে অভিনয় করছেন রাশমিকা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com