রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

আখাউড়া মুক্ত দিবস আজ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ১৯৫ বার পঠিত

আজ পূর্বাঞ্চলের প্রবেশদ্বার ও মুক্তিযুদ্ধের অন্যতম রণাঙ্গন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা মুক্ত দিবস। ১৯৭১ সালের এ দিনে পাকিস্তান বাহিনীর কবল থেকে মুক্ত হয় আখাউড়া উপজেলা।

১৯৭১ সালের ৪ ডিসেম্বর সন্ধ্যায় মুক্তিবাহিনী ও মিত্রবাহিনী সম্মিলিতভাবে আখাউড়া আক্রমণ করে। ৫ ডিসেম্বর উপজেলার আজমপুর এলাকায় পাক হানাদার বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের তুমুল যুদ্ধ হয়। এ রক্তক্ষয়ী যুদ্ধের পর ৬ ডিসেম্বর ভারত ত্রিপুরা সীমান্তঘেঁষা আখাউড়া সম্পূর্ণভাবে হানাদার বাহিনীর কবল থেকে শত্রুমুক্ত হয়।

পরে ৬ ডিসেম্বরেই আখাউড়া সড়কবাজার ডাকঘরের সামনে স্বাধীনতার পতাকা উত্তোলন করেন পূর্বাঞ্চলীয় রণাঙ্গনের প্রধান জহুর আহাম্মদ চৌধুরীসহ অন্য মুক্তিযোদ্ধারা। মুক্তিযুদ্ধ চলাকালে এ রণাঙ্গনে শহীদ হয়েছিলেন বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালসহ অসংখ্য বীর মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধের অনেক স্মৃতি বিজড়িত এ রণাঙ্গনের দুরুইন গ্রামের মাটিতেই বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের সমাধিস্থল রয়েছে।
এদিকে, আখাউড়া মুক্ত দিবস উপলক্ষে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক পৌর মুক্তমঞ্চে সোমবার সন্ধ্যায় প্রদীপপ্রজ্জ্বালন করেন উপজেলা প্রশাসন, পৌরসভা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড। ওই এক মিনিটের জন্য পুরো পৌর শহরের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়া হয়।

মুক্ত দিবস উদযাপন ও প্রস্তুতি কমিটির আহ্বায়ক দীপঙ্কর ঘোষ নয়ন জানান, ৬ ডিসেম্বর আখাউড়া মুক্ত দিবস পালন করা হবে। উপজেলা ডাকঘরে পতাকা উত্তোলনের পাশাপাশি আলোচনা সভা ও শোভাযাত্রার মধ্য দিয়ে দিবসটি পালিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com