শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী লিটনের চার আটকাতে গিয়ে আহত পাকিস্তানি ফিল্ডার, নেয়া হয়েছে হাসপাতাল মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে ডি-৮ শীর্ষ সম্মেলন স্থগিত ঈদে ‘ভুল’ করলেন আসিফ আকবর দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ বিজিবিতে আযান ও ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ : শিক্ষামন্ত্রী কালীগঞ্জে সৌদী বাদশাহ’র খেজুর পেল ৩০ মাদ্রাসা ও এতিমখানায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা সিলেটে জাতীয় পার্টির ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

সারারাত নাচলেন বুবলী, উপভোগ করলেন সবাই

  • আপডেট টাইম : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৭২ বার পঠিত

বুধবার (৮ ফেব্রুয়ারি) রাত ১২টায় এফডিসির জহির রায়হান কালার ল্যাব অডিটোরিয়ামের সামনে রেলস্টেশন সেট করে ‘লোকাল’ শিরোনামের সিনেমার গানের শুটিং করা হয়। সেই গানে কালো রঙের পার্টি পোশাকে নাচেন অভিনেত্রী শবনম বুবলী। এ সময় তার সঙ্গে নাচেন কলকুশলীরাও এবং নাচ উপভোগ করেন সবাই।

পরিচালক সাইফ চন্দন জানান, সন্ধ্যা থেকে শুরু হয়ে ভোর পর্যন্ত এভাবেই শুটিং হয়েছে গানটির। এতে শতাধিক কলাকুশলীরা অংশ নিয়েছেন।

এই সিনেমায় একজন সংগ্রামী নারী চরিত্রে দেখা যাবে বুবলীকে। এলাকার নানা বাধা পেরিয়ে এক সময় নিজেকে প্রতিষ্ঠা করবেন একজন নেত্রী হিসেবে।

সিনেমার গল্প সম্পর্কে নির্মাতা বলেন, এটি লোকাল পলিটিক্যাল থ্রিলার ধরানার একটি সিনেমা। এর চিত্রনাট্যে নতুনত্ব রয়েছে। মফস্বল এলাকার মানুষের জীপন-যাপন, সংগ্রামসহ তাদের সংস্কৃতি তুলে ধরা হবে। এতে আদার আজাদকে স্থানীয় মাস্তান ধরনের ছেলের চরিত্রে দেখা যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com