সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দেওগাঁও শাহী জামে মসজিদে চুরি: রাতের আঁধারে গেট ভেঙে ফ্যানসহ মূল্যবান সামগ্রী লুট রাজশাহীতে মিলল অভিনব মাদক কারবারির খোঁজ ;জুতা ও শার্টের কলারে ১০৮ গ্রাম হেরোইনসহ র‍্যাবের জালে গ্রেফতার- ১ বিএনপি নেতার ফেসবুক পোস্টে আ’লীগ নেতার চেয়ারম্যান পদ ফেরানোর দাবি, ভাইরাল সোশ্যাল মিডিয়ায় কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ দেশের সব লেভেল ক্রসিংয়ে স্বয়ংক্রিয় সিগন্যাল চালু করা হবে: কৃষিমন্ত্রী আমিন উর রশিদ উলিপুরে ঈদের দিন দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে লাখ টাকার ক্ষতি দিনাজপুরের বিরামপুরে ঈদ ফিতরের শুভেচ্ছা বিনিময়: সম্প্রীতি ও উন্নয়নের বার্তা দিলেন মন্ত্রী ডা.জাহিদ হোসেন কুড়িগ্রামে ঈদেও স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা মিলছে মা দখল হওয়া প্রতিটি খাল উদ্ধার করে মানুষের জীবনধারা নতুনভাবে সাজানো হবে: প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান কুড়িগ্রামে পুত্রের আঘাতে পিতার মৃত্যু ঘাতক ছেলে গ্রেফতার

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক ও মিশন এলাকায় সফররত বাংলাদেশ সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

  • আপডেট টাইম : রবিবার, ৩০ জুন, ২০১৯
  • ৩৪৩ বার পঠিত

 

অনলাইন ডেস্ক,সিটিজেন নিউজ: সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের প্রতিরক্ষা উপদেষ্টা থমাস থিওফিল চিমাংগুয়া এবং দেশটির সেনাবাহিনীপ্রধান মেজর জেনারেল মামাদো জেফিরিননের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন মিশন এলাকায় সফররত বাংলাদেশ সেনাবাহিনীপ্রধান জেনারেল আজিজ আহমেদ।

রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সাক্ষাৎকালে পারস্পারিক কুশলাদি বিনিময়ের পর তারা উভয়ই বাংলাদেশ সেনাবাহিনীপ্রধানকে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের নবগঠিত সেনাবাহিনীকে প্রশিক্ষণ সহায়তা প্রদানের জন্য অনুরোধ করেন।
বাংলাদেশ সেনাবাহিনী প্রধান এই প্রস্তাবটি আন্তরিকতার সাথে গ্রহণ করেন এবং তাৎক্ষণিকভাবেই সে দেশে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ মেডিক্যাল কন্টিনজেন্টকে প্রশিক্ষণ সহায়তা প্রদানের নির্দেশ দেন।

এ সময় বাংলাদেশ সেনাবাহিনীপ্রধান উভয়কেই বাংলাদেশে আসার এবং এ দেশের সেনাবাহিনীর কার্যক্রম পরিদর্শনের আমন্ত্রণ জানান। তিনি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের সেনাবাহিনীর অফিসার ও অন্যান্য পদবির সেনাসদস্যদের ব্যক্তিগত ও দলগত প্রশিক্ষণ সহায়তা প্রদানের পাশাপাশি ইংরেজি ভাষা শিক্ষা প্রশিক্ষণ সহায়তারও প্রস্তাবনা দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com