সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার

রোববার রাত থেকে যান চলাচল বন্ধ

  • আপডেট টাইম : রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ১৩৭ বার পঠিত

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের সোমবার ভোট গ্রহণ উপলক্ষে শনিবার মধ্যরাত থেকে আওয়াতাধীন এলাকায় মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আজ রোববার মধ্যরাত থেকে বাসসহ অন্যান্য যান্ত্রিক যান চলাচল নিষিদ্ধ থাকবে।

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের উপসচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) আতিয়ার রহমানের সই করা এক গণবিজ্ঞপ্তি এ আদেশ জারি করা হয়েছে।

এর আগে, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ভোটের দিনে ঢাকা-১৭ নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে সোমবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। ভোট হবে ব্যালট পেপারে।

গণবিজ্ঞপ্তিতে ইসি জানায়, রোববার রাত ১২টা থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত ঢাকা-১৭ আসনের আওতাধীন এলাকায় মোটরসাইকেলসহ সব ধরনের যন্ত্রচালিত যানবাহন, যেমন– বাস, ট্রাক, মিনিবাস, মাইক্রোবাস, জিপ, পিকআপ, প্রাইভেটকার, ইজিবাইক ইত্যাদি চলাচল বন্ধ থাকবে।

এছাড়া শনিবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত গুলশান, বনানী ও ক্যান্টনমেন্টের যেসব এলাকা ঢাকা-১৭ নির্বাচনী আসনের মধ্যে পড়েছে, সেসব এলাকায় মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ থাকবে।

আরো বলা হয়েছে, নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশি-বিদেশি সাংবাদিক (পরিচয়পত্র থাকতে হবে), নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক ও কতিপয় জরুরি কাজ, যেমন– অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক ও টেলিযোগাযোগ কার্যক্রমে ব্যবহারের জন্য উল্লিখিত যান চলাচলের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com